চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরকুটের হাতে ‘বালিঘর’-এর চিত্রনাট্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৮
বিনোদন
A A

রীতিমত ঢাকঢোল পিটিয়েই নতুন সিনেমার ঘোষণা দিয়েছে বেঙ্গল ক্রিয়েশনস। চলতি বছরের জানুয়ারিতে সংবাদ সম্মেলন করে যৌথ প্রযোজনার নতুন ছবি ‘বালিঘর’-এর নাম প্রকাশ করেন তারা। ছবিটি নির্মাণের দায়িত্ব দেয়া হয় কলকাতার মেধাবী নির্মাতা অরিন্দম শীলকে। আর এবার সেই নির্মাতা ছবির স্ক্রিপ্ট তুলে দিলেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘চিরকুট’-এর হাতে! কেন?

বেঙ্গল ক্রিয়েশনস ও নাথিং বিয়ন্ড সিনেমার ব্যানারে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘বালিঘর’। চার বন্ধুর গল্প নিয়ে সাজানো হয়েছে ছবির গল্প। মূল চরিত্রে আছেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। এছাড়া শুভ’র তিন বন্ধুর চরিত্রে অভিনয় করছেন কলকাতার আবির চ্যাটার্জি, যীশু সেনগুপ্ত ও ঋত্বিক চক্রবর্তী। আর এই ছবির মিউজিকে কাজ করতে যাচ্ছে চিরকুট। আর একারণেই সম্প্রতি এই দলটির কাছে ‘বালিঘর’-এর চিত্রনাট্য তুলে দেন নির্মাতা অরিন্দম।

‘বালিঘর’-এর মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করবেন উপমহাদেশের পারকাশন লিজেন্ড বিক্রম ঘোষ। আর তার সাথেই কোলাবোরেট করবে চিরকুট। এমনটা জানিয়ে চিরকুটের প্রধান ভোকাল সুমি জানান,বিক্রম ঘোষের সঙ্গে আমরা মিউজিক ডিরেক্টর হিসেবে কোলাবোরেট করব। সৌভাগ্য এবং একইসাথে অনেক বড় দায়িত্ব। দেখা যাক কতটুকু কি করতে পারি।

তার আগে ছবিটির চিত্রনাট্য চিরকুটের হাতে তুলে দিয়েছেন নির্মাতা। এমনটাও জানালেন সুমি। বললেন, কলকাতার প্রখ্যাত পরিচালক অরিন্দম শীল তাঁর নতুন ছবি ‘বালিঘর’-এর স্ক্রিপ্ট তুলে দিলেন আমাদের হাতে। টানা আড়াই ঘণ্টা পড়ে শুনালেন আস্ত একটা স্ক্রিপ্ট। মন্ত্রমুগ্ধের মত আমরা সবাই শুনছিলাম তাঁর ছবির প্রতিটি শব্দ, দৃশ্য। বন্ধুত্ব আর মানবিক সম্পর্কের দারুণ এক গল্প। দুই বাংলার ছবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিন্দম শীলআরিফিন শুভচিরকুটতিশাবালিঘরযৌথ প্রযোজনাসুমি
শেয়ারTweetPin1

সর্বশেষ

যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকা

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিলো হামাস

জুলাই ৬, ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোন বাধা নেই: রুমিন ফারহানা

জুলাই ৬, ২০২৬
পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফ্যাসিস্ট সরকার কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে: মির্জা ফখরুল

জুলাই ৬, ২০২৬

মুক্তি পেয়েই ভারতে দিলজিতের ছবির প্রদর্শন বন্ধ, কেন?

জুলাই ৬, ২০২৬

বিট্টু শর্মা থেকে খিলজি, এক অভিনেতার বিস্ময়কর রূপান্তর

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT