ফুটবল

‘চিন্তা নেই, স্যার অ্যালেক্স হচ্ছি না’

বলছেন পেপ গার্দিওলা

Manchester City coach Pep Guardiola giving instructions during training session. Channel i News - চ্যানেল আই নিউজ

Manchester City football coach Pep Guardiola in a training session, wearing a blue jacket and gloves, gesturing with his hand. Channel i News – চ্যানেল আই নিউজ

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়ে অনেক কিছু জিতেছেন পেপ গার্দিওলা। ১১বার পুরেছেন মাস সেরা কোচের খেতাব। ক্লাবকে করেছেন চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম দাবিদার, প্রিমিয়ার লিগে আছেন দাপুটে অবস্থানে।

ক্লাবের হয়ে ট্রফি ও ম্যাচ জয়ের এতশত অর্জনের কোচকে নিয়ে বিতর্কও কম হয়নি। খেলোয়াড়দের সুযোগ করে না দেয়া থেকে বিক্রি করা নিয়েও আছে নানা বিতর্ক। পাওয়া না পাওয়া ছাপিয়ে আবার আলোচনায় গার্দিওলা, সিটিজেনদের কোচ হয়েই কি থাকবেন এই স্প্যানিশ? ম্যানইউর সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের মতো বহুদিন ক্লাবের কোচ হিসেবে থাকবেন?

সাবেক বার্সেলোনা কোচ গার্দিওলা দিয়েছেন কূটনৈতিক উত্তর। ২০১৬ সালে সিটিজেনদের ডেরায় আসার পর দুবছরের চুক্তি বাড়িয়েও নিয়েছেন তিনি। ২০২৩ সালেই শেষ হবে সময়ের অন্যতম সেরা ম্যানেজারের মেয়াদ। এসময় তিনি জানালেন, স্যার অ্যালেক্সের মতো হচ্ছেন না। তার বর্তমান চিন্তা ক্লাবের হয়ে সামনে এগোনোর।

ম্যানইউ বস বলেন, ‘স্যার অ্যালেক্স ফার্গুসনের মতো হচ্ছি না, চিন্তা করবেন না। এই মুহূর্তে দলের সামঞ্জস্যতা, ঘুর্ণয়মান ও ব্যতিক্রমী। এটির জন্য অধিনায়কদের ধন্যবাদ। আমরা একে অন্যকে ভালো করে চিনি। ছয়টি মৌসুম একসঙ্গে কাটানোর পর তাদের প্রতি সম্প্রীতি এবং শ্রদ্ধা অনেক বেড়েছে।’

কোচ গার্দিওলা বলেন, ‘হার হোক বা জয়, শেষ পর্যন্ত আপনি জানেন না কি ঘটতে চলছে। যখন একত্র হয়ে প্রতিপক্ষকে হারিয়ে দেই তখন বড় হাসি সঙ্গী হয়। যখন বাজে সময়ের মাঝে যাবেন তখন দলের হয়ে উন্নতি অসম্ভব। গুরুত্বপূর্ণ হল, যখন এখানে থাকি তখন সেরাটা দেয়ার চেষ্টা করি এবং এখনও পর্যন্ত আমাদের অনুশোচনা নেই।’

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ পেপ গার্দিওলা ফার্গুসন বায়ার্ন ম্যানইউ ম্যানসিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…