ডিজিটাল শর্ট

চিত্রশিল্পী কালিদাস কর্মকারের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পর শেষকৃত্যের জন্য চিত্রশিল্পী কালিদাস কর্মকারের মরদেহ সবুজবাগ বড়দেশ্বরী কালিমন্দিরে নেওয়া হয়।  শুক্রবার নিজ বাসা থেকে অচেতন অবস্থায় কালিদাস কর্মকারকে উদ্ধার করা হয়। পরে, ল্যাবএইড হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দেশ-বিদেশে আয়োজিত একক চিত্র প্রদর্শনীতে কালিদাস কর্মকারের ৭১টি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৬ সাল থেকে ফ্রিল্যান্স শিল্পী হিসেবে দেশে এবং বিদেশে কাজ করে আসছিলেন তিনি। বহু আন্তর্জাতিক দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ ও আন্তর্জাতিক সম্মান লাভ করেন তিনি।

বিষয়:কালিদাস কর্মকার চিত্রশিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…