চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রকর্মে জবিতে যৌন নিপীড়নের প্রতিবাদ

সাবিকুন্নাহার লিপি সাবিকুন্নাহার লিপি
১০:৫৮ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

চিত্রকর্মের মাধ্যমে দেশজুড়ে চলা ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চারুকলা বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের আঁকা অর্ধশতাধিক কার্টুনচিত্রের প্রদর্শনী হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে।

প্রদর্শনীতে রঙ তুলির আঁচড়ে তরুণ শিল্পীরা নানাক্ষেত্রে নারীর ওপর পুরুষের শারীরিক ও মানসিক বর্বরতার চিত্র তুলে ধরেছে। পাশাপাশি নারীর প্রতিবাদের বার্তাও দিয়েছে।

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়নের কর্মীদের আয়োজনে ‘ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে চিত্রকর্ম’ শীর্ষক দুইদিনব্যাপী এ চিত্রকর্ম প্রদর্শনী শেষ হয়।

Banglabid

প্রদর্শনীর বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মিফতাহ আল ইহসান চ্যানেল আই অনলাইনকে বলেন, মানুষের ভিতর থেকে শিল্পবোধটা কমে যাচ্ছে। সেজন্য মানুষ বিকৃত মস্তিষ্কের হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি শিল্পের মাধ্যমে প্রতিবাদ করার।

তিনি বলেন, আমাদের এ শিল্পকর্মের মূল উদ্দেশ্য ছিল শিল্পকর্মগুলো দেখে মানুষের মধ্যে প্রশ্ন জাগাবে। সে প্রশ্নের উত্তর খুঁজে অপকর্ম থেকে দূরে থাকবে এবং সৃষ্টিশীল কাজের দিকে এগুবে।

প্রদর্শনী দেখতে আসা শিক্ষার্থী রাফিয়া হাসান বলেন, সমাজের কোথাও নারীরা এখন নিরাপদে নেই। এই ছবিগুলো তারই একেকটি বাস্তবতা। কিন্তু এসবের কোন প্রতিকার দেখছি না।

Reneta

আরেক শিক্ষার্থী মাহবুব হোসেন বলেন, এসব হয়রানির অনেক কিছু হয়তো আমাদের সামনেও ঘটে। কিন্তু আমরা চুপ থাকি। প্রতিবাদটা শুরু না করলে এসব বন্ধ হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রকর্মজগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়ানডে স্ট্যাটাস পেল যুক্তরাষ্ট্র-ওমান

পরবর্তী

বাংলাদেশে সন্ত্রাসী হামলা আমরা কঠোর হাতে দমন করেছি: প্রধানমন্ত্রী

পরবর্তী

বাংলাদেশে সন্ত্রাসী হামলা আমরা কঠোর হাতে দমন করেছি: প্রধানমন্ত্রী

ফায়েদাবাদ গণকবরস্থানে চিরনিদ্রায় শায়িত সালেহ আহমেদ

সর্বশেষ

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT