রাজনীতি

চিকিৎসা নিতে আবার সিঙ্গাপুরে মির্জা ফখরুল

চিকিৎসা নিতে আবার সিঙ্গাপুরে মির্জা ফখরুল

চিকিৎসার জন্য আবারো সিঙ্গাপুর গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গত মে মাসে কারাগারে আটক থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে কাশিমপুর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২৪ জুলাই কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর মির্জা ফখরুল ২৭ জুলাই সিঙ্গাপুরে যান। সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যান ১১ আগস্ট। নিউইয়র্কে চিকিৎসা শেষে আবার সিঙ্গাপুর হয়ে ২১ সেপ্টেম্বর রাতে দেশে ফেরেন তিনি।

দেশে ফিরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদসহ চলমান সংকট নিরসনে সবাইকে নিয়ে জরুরি ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

এরপর অনেকটা নিরবেই আবারো সিঙ্গাপুরে পাড়ি জমালেন তিনি। 

বিষয়:বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…