চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে খুলনায় প্রাইভেট স্বাস্থ্যখাতে ধর্মঘট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২৩, মে ২০১৭
খুলনা, জনপদ
A A

খুলনা জেলা প্রতিনিধি:  দেশব্যাপী ক্রমাগত চিকিৎসক লাঞ্ছনা বন্ধ, কর্মস্থলে নিরাপত্তা প্রদান এবং চিকিৎসকের অবহেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুর ঘটনায় ডা. এবিএম আব্দুল্লাহসহ চিকিৎসকদের নামে হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে খুলনার সকল প্রাইভেট হাসপাতাল, ডায়াগনাষ্টিক সেন্টার, কনসালটেশন সেন্টার ও প্রাইভেট চিকিৎসকদের ধর্মঘট পালিত হচ্ছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএমএ’র আহ্বানে তারা এ কর্মবিরতি ও ধর্মঘট পালন করছে। ফলে খুলনার আড়াই শতাধিক প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের চিকিৎসা বন্ধ রয়েছে। এসব চিকিৎসা কেন্দ্রে নতুন কোন রোগী ভর্তি করছে না বা কাউকে চিকিৎসাও দিচ্ছে না। এতে বিপাকে পড়েছে দূর-দুরান্ত থেকে আসা সাধারণ রোগীরা।

খুলনা বিএমএ’র সভাপতি ডা: বাহারুল আলম জানান, সারা দেশে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে চিকিৎসকরা নিরাপত্তহীনতার মধ্যে দায়িত্ব পালন করছে। রোগীর স্বজন ও সাধারণ মানুষের কাছে চিকিৎসকরা লাঞ্চিত হচ্ছে, মার খাচ্ছে এমনকি হাসপাতাল-ক্লিনিক ভাংচুরের ঘটনা ঘটছে। কিন্তু সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না। কাজেই দ্রুত কর্মস্থলে নিরাপত্তা প্রদান ও চিকিৎসকদের বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে চিকিৎসক সমাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনাচিকিৎসকদের ধর্মঘট
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে ফের হামলা

জুন ২৯, ২০২৬

অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিইওএন-এর চেয়ারম্যানের সাক্ষাৎ

জুন ২৯, ২০২৬

‘একে একে নিভিছে দেউটি’

জুন ২৯, ২০২৬

বড় অঘটন হলেও ইতিহাস বদলাতে চায় জাপান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT