চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসক ধর্মঘটের অবসান করতে মমতার কাছে অপর্ণার আবেদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১৪, জুন ২০১৯
আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসকদের চলমান ধর্মঘটের সমাধান করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আহ্বান জানিয়েছেন পুরস্কারজয়ী পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেন।

শুক্রবার কলকাতার এনআরএস মেডিক্যাল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি মুখ্যমন্ত্রীর কাছে এ আবেদন করেন।

অপর্ণা বলেন, ‘প্রিয় মুখ্যমন্ত্রী, আপনি আমাদের অভিভাবক। আপনি আমাদের মায়ের মতো। আপনি ওই তরুণ চিকিৎসকদের থেকে সিনিয়র। দয়া করে ওদের খেয়াল রাখুন।”

তিনি বলেন, ‘সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এই হাসপাতালে এসেছেন কিন্তু আপনি স্বাস্থ্যমন্ত্রী, দয়া করে আপনি এখানে আসুন, তাদের সাথে কথা বলুন।’

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এর আগে হাসপাতাল পরিদর্শনে গেলে আন্দোলনকারী চিকিৎসকরা তাকে অবমাননা করেছেন।

অপর্ণার মন্তব্যের আগে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন এই সমস্যা সামলাতে ব্যর্থ হওয়ায় রাজ্য সরকারের সমালোচনা করেন।

Reneta

তিনি বলেন, ‘চিকিৎসকদের উপর আক্রমণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার পরিবর্তে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) চিকিৎসকদের হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। যে কারণে কেবল পশ্চিমবঙ্গেরই নয়, দেশজুড়ে চিকিৎসকরা রেগে গিয়েছেন।’

মুখ্যমন্ত্রীর দেওয়া আল্টিমেটাম দুপুর ২টার মধ্যে কাজে ফেরার নির্দেশকে অস্বীকার করে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থার উন্নতির আশ্বাস না পেলে তারা ধর্মঘট চালিয়ে যাবেন।

পশ্চিমবঙ্গের চিকিৎসকদের কর্মবিরতি ও প্রতিবাদকে সমর্থন জানিয়ে নয়াদিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, জয়পুর, তিরুবনন্তপুরম ও অন্যান্য শহরের চিকিৎসকরা একদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন।

উল্লেখ্য, সোমবার রাতে এনএআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যু হলে তার আত্মীয়রা দু’জন চিকিৎসকের উপরে হামলা করে। সেই কারণেই রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা। আজ নিয়ে চতুর্থ দিনে পড়ল ধর্মঘট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপর্ণা সেনচিকিৎসকদের ধর্মঘট
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT