চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাল আমদানি শুল্ক কমাচ্ছে সরকার, শীঘ্রই সিদ্ধান্ত

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৯:৩৯ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
অর্থনীতি
A A
চাল

চাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক থেকে ১০ শতাংশ কমিয়ে তা ১৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে খাদ্য অধিদপ্তর। দুই-তিন দিন আগে খাদ্য মন্ত্রণালয়ে এই প্রস্তাব পাঠানো হয়। সম্প্রতি হাওরে সৃষ্ট বন্যার কারণে যাতে কোনো ভাবেই চালের বাজারে দামে প্রভাব না পড়ে, সেজন্য আগাম এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি খাদ্য মন্ত্রনালয় ও খাদ্য অধিদপ্তরের মধ্যে হাওরের সাম্প্রতিক বন্যা নিয়ে আলোচনা হয়। বন্যায় ফসলাদি নষ্ট হওয়ায় খাদ্য সংকট দেখা দিতে পারে কি না, কী পরিমাণ খাদ্য মজুদ রয়েছে, সংকট দেখা দিলে মজুদকৃত খাদ্য দিয়ে তা পূরণ করা যাবে কিনা, সংকট মোকাবেলায় বিদেশ থেকে চাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক কমানো যায় কিনা- এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনার পর চাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব দেয় খাদ্য অধিদপ্তর। কত শতাংশ কমানো যায় সে বিষয়ে লিখিত প্রস্তাবনা পাঠাতে বলেছে খাদ্য মন্ত্রনালয়।

Banglabid

নির্দেশনা অনুযায়ী গত চাল আমদানিতে বর্তমানে বিদ্যমান ২৫ শতাংশ আমদানি শুল্ক থেকে ১০ শতাংশ কমিয়ে তা ১৫ শতাংশ করার প্রস্তাব পাঠায় খাদ্য অধিদপ্তর।

যুক্তি হিসেবে প্রস্তাবে বলা হয়, চালের আমদানি শুল্ক কমালে আমদানিকারকরা চাল কিনতে এগিয়ে আসবে। এতে দেশে কৃত্রিম খাদ্য সংকট তৈরির সুযোগ পাবে না কেউ। ফলে বাজারে চালের দামে প্রভাব পড়বে না।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে। হাওরে যে পরিমান ফসল নষ্ট হয়েছে তাতে চালের বাজারে তেমন প্রভাব পড়বে না। পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রয়োজনে সরকারি উদ্যোগে খাদ্য আমদানির ব্যবস্থাও নেয়া হয়েছে।

Reneta

নাম প্রকাশ না করার শর্তে খাদ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনেক বলেন, কোনোভাবেই খাদ্য সংকট দেখা দেবে না। চালের বাজারে নেতিবাচক প্রভাবও পড়বে না। কারণ আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। দরকার হলে সরকারি উদ্যোগে চাল কেনা হবে-এ ধরনের সিদ্ধান্তও নিয়ে রাখা হয়েছে।

যুক্তি তুলে ধরে একজন কর্মকর্তা বলেন, সরকার প্রতি বছরই চাল কেনে। এই চাল ওই বছরেই সাধারণত শেষ করা হয়। কারণ পরবর্তী বছরে তো আবারও কৃষকদের কাছ থেকে চাল কিনতে হবে। মজুদ রাখলে তা নষ্ট হয়ে যায়। অতএব যদি সংকট দেখা দেয়, তাহলে মজুদকৃত খাদ্য দিয়ে তা সহজেই সামাল দেয়া যাবে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই।

হাওরে যে পরিমান ফসল নষ্ট হয়েছে তা মোকাবেলা করার মত যথেষ্ট মজুদ রয়েছে বলেও জানান তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালবন্যাশুল্কহাওর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘টাকার খেলা’য় দিশেহারা আন্তর্জাতিক সূচি

পরবর্তী

পবিত্র শবে বরাত ১১ মে

পরবর্তী

পবিত্র শবে বরাত ১১ মে

ফাইল ফটো

গাইবান্ধায় গ্রেফতার তিন জেএমবি সদস্য চার দিনের রিমান্ডে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT