অর্থনীতি

চালের দাম কমে আসবে: সংসদে প্রধানমন্ত্রী

pm budget

আমদানি শুল্ক কমানোর ফলে চাল আমদানি বাড়বে এবং দামও কমে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

বৃষ্টি ও অসাধু কারবারিদের কারসাজির কারণে চালের দাম বাড়তে পারে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, চালের মজুদ যে কম রয়েছে তা নয়, অনুমোদিত মিল মালিকদের কাছে, পাইকারদের কাছে, সরকারি গুদামে সব মিলিয়ে ১ কোটি ৬ লাখ ৫৮ হাজার টন চাল মজুদ রয়েছে।

সম্প্রতি চালের আমদানি শুল্ক কমানো হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, এর ফলে চাল আমদানি হবে। এছাড়াও সরকারি উদ্যোগে চাল কেনার পদক্ষেপ নেয়া হয়েছে। আশাকরি চালের দাম কমে আসবে। তবে সবচেয়ে বড় কথা হলো, কৃষক এবার চালের ন্যায্য মূল্য পেয়েছে।

বিষয়:আমদানি শুল্ক চাল মজুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…