চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালের দাম কমার কি কোন সম্ভাবনা আছে?

সারওয়ার-উল-ইসলামসারওয়ার-উল-ইসলাম
১০:৪২ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৭
মতামত
A A
চাল

চালের দাম

চালের মূল্য নিয়ে কিছুদিন আগে যে ধরনের তৎপরতা দেখা গেছে, তাতে মনে হয়েছিল দেশে এবার একটা বিপ্লব ঘটবে। সরকারের মন্ত্রীরা যেভাবে সোচ্চার হয়ে উঠেছিলেন, পত্রপত্রিকা আর টেলিভিশনে তাদের সেই প্রতিবাদী আর জনদরদী চেহারা দেখে সাধারণ মানুষ আশান্বিত হয়েছিলেন। এবার মুনাফাখোর মজুতদারদের একটা কিছু করেই ছাড়বেন তারা। কিন্তু নিম্নবিত্তের সেই আশার পায়রা আর আকাশে ওড়েনি।

খুবই অবাক হওয়ার বিষয়, দেশে চিনির মূল্য ছিল একসময় ৪০-৪২ টাকা। হুট করে  তা৭০ টাকা হয়ে গেল। দেশব্যাপী আলোচনা সমালোচনা চললো কিছুদিন। কিন্তু আর কমলো না। গরুর মাংস ২৮০ টাকা ছিল অনেক দিন। হুট করে ৪০০ টাকা তারপরে ৫০০ টাকা। আর কি কমলো? কমলো না। কত মিটিং, কত সিটিং হলো। এই করলে সেই হবে, সেই করলে এই হবে, কিন্তু তা ওই পর্যন্তই। আমরাও মেনে নিয়েছি। এভাবে মেনে নেবার প্রবণতা আমাদের কোন পথে নিয়ে যাচ্ছে?

আমরা চাল নিয়ে কি দেখলাম? বাণিজ্যমন্ত্রী একদিন সচিবালয়ে চালের মূল্য বৃদ্ধির জন্য চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ আর সাধারণ সম্পাদক লায়েক আলীকে গ্রেপ্তার করার নির্দেশ দিলেন। কারণ তারা অহেতুক চালের মূল্য বৃদ্ধি করে দেশের ভেতর অরাজকতার সৃষ্টি করছে। আরও গুজব শোনা গেল তারা বিএনপি করে তাই চালের মূল্য বাড়িয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার পাঁয়তারা করছেন। পরদিনই একটি বহুল প্রচারিত দৈনিকের শিরোনাম দেখে চোখ আটকে গেছে অনেকের। শিরোনাম ছিল এরকম- রশিদের ঢাল হানিফ।


উক্ত সংবাদে লেখা হয়, ‘কুষ্টিয়ার ব্যবসায়ীরা বলেছেন, আব্দুর রশিদ এখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের লোক। দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের হাত ধরে তিনি ও তার ভাই বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এখন হানিফের পেছনে পেছনেই হাঁটছেন তিনি।

সংবাদে আরও জানা গিয়েছিল, দলীয় কোন পদে না থাকলেও আব্দুর রশিদ এতদিন বিএনপি সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন। তার ভাই সিদ্দিকুর রহমান কুষ্টিয়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন, এখন সদর উপজেলার আইলচারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আর সে কারণে চালের বাজারের অন্যতম এই নিয়ন্ত্রকের হঠাৎ আওয়ামী লীগে যোগ দেওয়া নিয়ে কুষ্টিয়ার নেতা-কর্মীদের মনে সন্দেহ। সেই সঙ্গে চালের দামের লাগাতার বৃদ্ধি সে সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে।

আওয়ামী লীগে যোগ দেওয়ার কারণ হিসেবে আব্দুর রশিদ বলেছিলেন, ‘হানিফ সাহেবের হৃদ্যতা আকর্ষণীয়। যে সাধারণ মানুষের পেছনে থাকবে, আমরা তার পেছনে আছি। তবে আমি ব্যবসা করি, রাজনীতি নয়। বিএনপিরও কোনো পদে আমি ছিলাম না। আওয়ামী লীগেও না।’আমরা তারপরে কি দেখলাম? মন্ত্রীদের সঙ্গে ওই চালকল সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা মিটিং করলেন। সেই মিটিংএ নেতারা মন্ত্রীদের উপস্থিতিতে যেভাবে বলিষ্ঠভাবে সোচ্চার হয়ে উঠেছিলেন তা টেলিভিশনের কল্যাণে দেশের মানুষ দেখেছেন। তাদের গ্রেপ্তার করা তো দূরের কথা, তাদের তোয়াজ করার পথ খুঁজছিলেন যেন। এই হলো আমাদের মন্ত্রীদের দুরবস্থা। তাদের অনেক দাবি মেনে নিয়েছেন মন্ত্রীরা। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। পাটের বস্তার পরিবর্তে প্লাষ্টিকের ব্যাগ ব্যবহারের অনুমতি আদায় করে নিয়েছেন। এতে করে নাকি কেজিতে দুই টাকা কম পড়বে চালে। এর ফলে কী হয়েছে? পাইকারী পর্যায়ে দুইটা কমলেও খুচরা বাজারে এখনও তেমনভাবে প্রভাব পড়েনি। অভিযোগ আছে, ওইসব ব্যবসায়ীদের নিজেদের প্লাষ্টিকের কারখানায় উৎপাদিত হচ্ছে সরকারিভাবে নিষিদ্ধ ব্যাগ। সেখানেও তারা ব্যবসা করার সুযোগ পেয়েছে।

Reneta

এখন চালের সাথে সব ধরনের সবজির দাম বেড়েছে। গরীর মানুষের অবস্থা যাচ্ছেতাই। যাদের আয় রোজগার ভালো, তাদের দিন চলে যাচ্ছে। কিন্তু যাদের সীমিত এবং হিসেব করে চলার মত আয়, তাদের?

কারওয়ান বাজারে চালের দোকান

সরকার এখন নানাভাবে চাপের ভেতর আছে। রোহিঙ্গাদের নিয়েও পেরেশানিতে আছে। তার ওপর দ্রব্যমূল্যের এই অবস্থা সরকারের ভাবমূর্তিকে কোথায় নিয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। চালের মূল্যের ব্যাপারে নিয়মিত মনিটরিং না করা গেলে দেশ ক্রমশই অভাবগ্রস্ত হয়ে পড়বে। আর তখনই বিরোধী দল সুযোগ নেবে, এই সরকার দশ টাকা কেজি চাল খাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন ৬৫ থেকে ৭০ টাকায় চাল খাওয়াচ্ছে। দেশের অকাল বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি তারা না বলেই ঢালাওভাবে চালের আকাল বলে গুজব ছড়াবে। সেই সুযোগটি যেন না নিতে পারে সে জন্য এখনই বাণিজ্যমন্ত্রী আর খাদ্যমন্ত্রীকে কঠোর হতে হবে। যাতে সরকারের ভাবমূর্তি নষ্ট না করতে পারে কেউ।

চালকল মালিক সমিতির নেতাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। চালের দাম বাড়িয়ে দিয়ে সরকারকে কুপোকাত করা সোজা। কারণ বাঙালি আর কিছু না পেলেও দুবেলা পাতে ভাত পেলেই খুশি।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চালের মূল্যমজুতদার
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\n\r\n\r\n\r\nউক্ত সংবাদে লেখা হয়, ‘কুষ্টিয়ার ব্যবসায়ীরা বলেছেন, আব্দুর রশিদ এখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের লোক। দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের হাত ধরে তিনি ও তার ভাই বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এখন হানিফের পেছনে পেছনেই হাঁটছেন তিনি।\r\n\r\nসংবাদে আরও জানা গিয়েছিল, দলীয় কোন পদে না থাকলেও আব্দুর রশিদ এতদিন বিএনপি সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন। তার ভাই সিদ্দিকুর রহমান কুষ্টিয়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন, এখন সদর উপজেলার আইলচারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আর সে কারণে চালের বাজারের অন্যতম এই নিয়ন্ত্রকের হঠাৎ আওয়ামী লীগে যোগ দেওয়া নিয়ে কুষ্টিয়ার নেতা-কর্মীদের মনে সন্দেহ। সেই সঙ্গে চালের দামের লাগাতার বৃদ্ধি সে সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে।\r\n\r\nআওয়ামী লীগে যোগ দেওয়ার কারণ হিসেবে আব্দুর রশিদ বলেছিলেন, ‘হানিফ সাহেবের হৃদ্যতা আকর্ষণীয়। যে সাধারণ মানুষের পেছনে থাকবে, আমরা তার পেছনে আছি। তবে আমি ব্যবসা করি, রাজনীতি নয়। বিএনপিরও কোনো পদে আমি ছিলাম না। আওয়ামী লীগেও না।’\"\"আমরা তারপরে কি দেখলাম? মন্ত্রীদের সঙ্গে ওই চালকল সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা মিটিং করলেন। সেই মিটিংএ নেতারা মন্ত্রীদের উপস্থিতিতে যেভাবে বলিষ্ঠভাবে সোচ্চার হয়ে উঠেছিলেন তা টেলিভিশনের কল্যাণে দেশের মানুষ দেখেছেন। তাদের গ্রেপ্তার করা তো দূরের কথা, তাদের তোয়াজ করার পথ খুঁজছিলেন যেন। এই হলো আমাদের মন্ত্রীদের দুরবস্থা। তাদের অনেক দাবি মেনে নিয়েছেন মন্ত্রীরা। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। পাটের বস্তার পরিবর্তে প্লাষ্টিকের ব্যাগ ব্যবহারের অনুমতি আদায় করে নিয়েছেন। এতে করে নাকি কেজিতে দুই টাকা কম পড়বে চালে। এর ফলে কী হয়েছে? পাইকারী পর্যায়ে দুইটা কমলেও খুচরা বাজারে এখনও তেমনভাবে প্রভাব পড়েনি। অভিযোগ আছে, ওইসব ব্যবসায়ীদের নিজেদের প্লাষ্টিকের কারখানায় উৎপাদিত হচ্ছে সরকারিভাবে নিষিদ্ধ ব্যাগ। সেখানেও তারা ব্যবসা করার সুযোগ পেয়েছে।\r\n\r\nএখন চালের সাথে সব ধরনের সবজির দাম বেড়েছে। গরীর মানুষের অবস্থা যাচ্ছেতাই। যাদের আয় রোজগার ভালো, তাদের দিন চলে যাচ্ছে। কিন্তু যাদের সীমিত এবং হিসেব করে চলার মত আয়, তাদের?\r\n\r\n\"কারওয়ান\r\n\r\nসরকার এখন নানাভাবে চাপের ভেতর আছে। রোহিঙ্গাদের নিয়েও পেরেশানিতে আছে। তার ওপর দ্রব্যমূল্যের এই অবস্থা সরকারের ভাবমূর্তিকে কোথায় নিয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। চালের মূল্যের ব্যাপারে নিয়মিত মনিটরিং না করা গেলে দেশ ক্রমশই অভাবগ্রস্ত হয়ে পড়বে। আর তখনই বিরোধী দল সুযোগ নেবে, এই সরকার দশ টাকা কেজি চাল খাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন ৬৫ থেকে ৭০ টাকায় চাল খাওয়াচ্ছে। দেশের অকাল বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি তারা না বলেই ঢালাওভাবে চালের আকাল বলে গুজব ছড়াবে। সেই সুযোগটি যেন না নিতে পারে সে জন্য এখনই বাণিজ্যমন্ত্রী আর খাদ্যমন্ত্রীকে কঠোর হতে হবে। যাতে সরকারের ভাবমূর্তি নষ্ট না করতে পারে কেউ।\r\n\r\nচালকল মালিক সমিতির নেতাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। চালের দাম বাড়িয়ে দিয়ে সরকারকে কুপোকাত করা সোজা। কারণ বাঙালি আর কিছু না পেলেও দুবেলা পাতে ভাত পেলেই খুশি।\r\n\r\n(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)","author":{"@type":"Person","name":"সারওয়ার-উল-ইসলাম","url":"https://www.channelionline.com/author/srl_ul_/"},"articleSection":["মতামত"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2017/08/rice-pic-3-e1509971559660.jpg","width":600,"height":400},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}