চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালকদের বিষয়ে মেয়রের আশঙ্কাজনক তথ্য

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৪:২৭ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৮
সম্পাদকীয়
A A

সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম এবং এর কারণে সড়কে প্রতিনিয়ত মানুষ নিহত হওয়ার খবর আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সংশ্লিষ্ট অনেকের উদাসীনতা লক্ষ্য করা গেলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন এ বিষয়ে চিরন্তন সত্য উচ্চারণ করেছেন। সাম্প্রতিক সময়ে সড়কে মৃত্যুর হার বেড়ে যাওয়ার জন্য চালকদের বেপরোয়া এবং কাণ্ডজ্ঞানহীন যান পরিচালনাকে দায়ী করে মেয়র দাবি করেছেন, ‌‘এই ঢাকা শহরে যারা বাসগুলো চালাচ্ছেন, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি, অধিকাংশ চালকদের বয়স ১২ থেকে ১৪ বছরও পেরোয়নি। লাইসেন্সও নেই। ছোট ছোট বাচ্চা ছেলেরা বেপরোয়াভাবে বাসগুলো চালাচ্ছে। কন্ডাক্টরদের আচরণে বাসের যাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হয়, আমাদের মা-বোনেরা হয়রানির মুখোমুখি হয়।’ হয়তো বেশিরভাগ বাস ড্রাইভারের বয়স ১৪’র কম নয়, তবে কম বয়সী চালকও আমরা দেখি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির নিয়ম অনুযায়ী পেশাদার চালকদের ন্যূনতম বয়স ২০ বছর হলেও সেই নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না। এ অবস্থা থেকে উত্তরণে আইনের কঠিনতম প্রয়োগ ব্যতীত অন্য কোনো উপায় নেই। আইনের প্রয়োগ একেবারে যে হচ্ছে না তাও নয়। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। মেয়র আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করে বলেছেন, ‘সড়কে দুর্ঘটনার জন্য নাগরিকদের অসচেতনতাও দায়ী।’ এ বিষয়ে নাগরিকরা আরো সচেতন হবেন বলে আমরা মনে করি। একইসঙ্গে সবাইকে সচেতন করতে সরকারি প্রচারণার পাশাপাশি যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। কারণ, বিষয়টা শুধু কতিপয় সংস্থা এবং তাদের কর্মকর্তা কর্মচারী নয়, সড়কে চলার ক্ষেত্রে সচেতনতা এবং নগরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রতিটি নাগরিকের। দুর্ঘটনা কমিয়ে আনতে সচেতনতার কোনো বিকল্প নেই। সবাই সচেষ্ট হলেই সড়ক দুর্ঘটনা প্রায় শূন্যের কোটায় কমিয়ে আনা সম্ভব বলে আমরা মনে করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘রেস থ্রি’র পোস্টারে ড্যাশিং সালমান

পরবর্তী

দুরন্ত গতিতে ছুটছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন

পরবর্তী
নড়াইলে ফাউন্ডেশনের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে মাশরাফী

দুরন্ত গতিতে ছুটছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন

কাকরাইল মসজিদে হাতাহাতি: ২ সিদ্ধান্তে নমনীয় উভয় পক্ষের শুরাগণ

সর্বশেষ

ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT