বিনোদন

‘রেস থ্রি’র পোস্টারে ড্যাশিং সালমান

আসছে ঈদে মুক্তি পাচ্ছে সালমানের ‘রেস ৩’

‘রেস থ্রি’র পোস্টারে ড্যাশিং সালমান

আগের দুই কিস্তি ‘রেস’ ও ‘রেস টু’র অভিনেতা সাইফ আলি খানকে সরিয়ে ‘রেস থ্রি’ নিয়ে হাজির হচ্ছেন সুপারস্টার সালমান খান। বর্তমানে এই সুপারস্টার অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘রেস থ্রি’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ভারতের জম্মু ও কাশ্মিরে।

এরইমধ্যে উন্মোচিত হয়েছে সালমান ও জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত ‘রেস থ্রি’ সিনেমার আরো একটি পোস্টার। যেখানে সালমানকে দেখা গেছে ড্যাশিং ও কিছুটা কিলার লুকে! এবং সাথে আবেদনময়ীরূপে দেখা গেছে জ্যাকুলিন ফার্নান্দেজকেও।

বর্তমানে জম্মু-কাশ্মিরের লাদাখে জ্যাকুলিনের সাথে একটি গানে শুট করছেন সালমান। ছবিতে সালমান ও জ্যাকুলিনের পাশাপাশি অভিনয় করছেন অনিল কাপুর, ডেইজি শাহ, সাকিব সেলিম, ববি দেওল, ফ্রেডি দারুওয়ালা, অমিত সাধু। শোনা যাচ্ছে, একটি গানে পারফর্ম করতে দেখা যাবে দাবাঙ্গ খ্যাত সোনাক্ষী সিনহাকেও।

‘রেস ৩’ পরিচালনায় আছেন যথারীতি রেমো ডি’সুজা। ছবিটি প্রযোজনায় আছে টিপস ফিল্মস। আছে ঈদ উপলক্ষ্যে আগামী ১৫ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

চলতি মাসের শুরুতেই কৃষ্ণসার হত্যা মামলায় কারাগারে যেতে হয়েছিলো সালমানকে। দুদিন জেলবাসের পর জামিনে ছাড়া পান তিনি। তার একদিন পর থেকেই এই ছবির শুটিং শুরু করেন সালমান।

বিষয়:জ্যাকুলিন রেস-৩ সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…