চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার শব্দে বিদায় বললেন পিটারসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টুইটারে নিজের অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসন। মাত্র চার শব্দে নিজের বিদায়ের কথা জানান ইংলিশ তারকা। কেপি টুইটে লিখেছেন, বুটস আপ, থ্যাঙ্ক ইউ’, যার অর্থ বুট তুলে রাখার সময় হয়েছে।

২০১৪ সালে ইংল্যান্ড দল থেকে ছিটকে যাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে টি-টুয়েন্টি ক্রিকেট খেলেছেন পিটারসেন। সাউথ আফ্রিকা জাত এই ক্রিকেটার সর্বশেষ খেলেছেন পাকিস্তান সুপার লিগে। এটাই তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।

পিএসলে তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স উঠেছে টুর্নামেন্টের প্লে-অফ পর্বে। মঙ্গলবার লাহোরে এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমির সাথে মুখোমুখি হবে তার দল কোয়েটা। কিন্তু পাকিস্তানে যাচ্ছেন না কেপি। উল্টো দলকে বলে দিলেন বিদায়।

৩৭ বছরের পিটারসেন পিএসএলের আগেই অবশ্য অবসরের একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। সেটা এবার সত্যি হল। পরে আরেকটি টুইটে পিটারসেন লিখেছেন, ‘আমি ৩০ হাজার রান করেছি, ১৫২টা হাফসেঞ্চুরি ও ৬৮টি সেঞ্চুরি করেছি। এবার সামনের দিকে তাকাতে হবে।’

ইংল্যান্ড ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক পিটারসেনের বিদায়ী পোস্টে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ‘কেপির পুরো ক্যারিয়ারটাই ছিল দুর্দান্ত। হয়তো সবার পছন্দের হতে পারোনি, কিন্তু তুমি আমার জন্য অনেক কিছুই করেছো।’

ভনের কথাতেই পরিষ্কার। পারফরম্যান্সে তার সময়কার অন্যতম সেরা ব্যাটসম্যান হলেও একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন মাঠের বাইরের ঘটনায়। শৃঙ্খলাভঙ্গের কারণেই শেষ পর্যন্ত জাতীয় দলে জায়গাটা হারিয়েছিলেন তিনি।

Reneta

পিটারসেনে আরেক সতীর্থ সাইমন জোন্স বলেছেন, ‘আমার দেখা সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান। ভাল মানুষও। ভাল থেকো।’

সবধরনের ক্রিকেট মিলিয়ে ত্রিশ হাজারের বেশি রান করেছেন কেপি। ইংল্যান্ডের হয়ে ১০৪ টেস্টে করেছেন ৮১৮১ রান। তার দুর্দান্ত ব্যাটিং দৃঢ়তায় ২০১০ টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেভিন পিটারসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

জুলাই ৮, ২০২৬

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT