চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়া জার্সিতে বিশ্বকাপ খেলতে চান পিটারসেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
পিটারসেন

বয়সটা ৩৭ হলেও ক্রিকেটকে বিদায় বলেননি কেভিন পিটারসেন। বহুদিন ধরে রয়েছেন ক্রিকেটের বাইরে। জাতীয় দল ইংল্যান্ডের হয়ে যে আবারো খেলতে পারবেন সেটাও একরকম অসম্ভব। তবুও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান পিটারসেন। সেই স্বপ্নটা দেখছেন মাতৃভূমি সাউথ আফ্রিকার জার্সিকে ঘিরে। নিজেই খবরটা দিয়েছেন ইংলিশ তারকা।

১৯৮০ সালে সাউথ আফ্রিকাতেই জন্ম পিটারসেনের। পরে ইংল্যান্ডে চলে আসায় সেখানেই ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত সফল একটা সময়ই কাটিয়েছেন। কিন্তু ২০১৩-১৪ মৌসুমের অ্যাশেজ সিরিজের পর তাকে দল থেকে বাদ দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তারপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেই আছেন তিনি।

২০১৯ সালের বিশ্বকাপে খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন পিটারসেন। বলেছেন, আমরা আরো দুই বছর পরের কথা ভাবছি। কে জানে, আমি খেলতে পারব কি না। আমি আগামী দুই বছর সাউথ আফ্রিকায় অনেক ক্রিকেট খেলব। ফলে দেখা যাক, বিশ্বকাপে খেলতে পারি কি না।

ইংল্যান্ডের জাতীয় দলে ফিরতে না পারলেও পিটারসেন ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্ট দিয়ে শুরুটাও করেছেন দারুণভাবে। সারের জার্সিতে ৩৫ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন।

সাউথ আফ্রিকায় পাকাপাকিভাবে ফিরতে কাজও শুরু করে দিয়েছেন পিটারসেন। তার পরিবারকে সাউথ আফ্রিকায় স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছেন এবং ক্রুগার ন্যাশনাল পার্কের পাশে বেসরকারি আবাসিক এলাকায় একটি বিলাসবহুল হোটেল নির্মাণ করছেন।

অনেক কাছে গিয়ে বারবার বিশ্বকাপটা অধরা থেকেছে সাউথ আফ্রিকার। ২০১৯ বিশ্বকাপে এবি ডি’ভিলিয়ার্স, ফ্যাফ ডু প্লেসিস, কুইন্টন ডি কক ও ডেভিড মিলারের সঙ্গে পিটারসেনের অভিজ্ঞতা যুক্ত হলে সে আক্ষেপ হয়তো ঘুচতেও পারে প্রোটিয়াদের। তার আগে মিলতে হবে সুযোগটা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেভিন পিটারসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT