চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার ‘বন্ধু’র নামে ঋতুপর্ণার যৌনহয়রানির মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ পূর্বাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৬
বিনোদন
A A

এবার বন্ধুত্বের মধ্যে রীতিমতো বিস্ফোরণ ঘটেছে। দীর্ঘদিন ধরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সঙ্গে বন্ধুত্ব ছিলো টালিগঞ্জের সেনসেশন ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে। সেই বন্ধুত্বে ফাটল ধরেছে।

বন্ধু সৃজিতের নামে মানহানি ও যৌনহানির অভিযোগ তুলে মামলা করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা। শুধু সৃজিত নয় রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্তের নামেও একই অভিযোগে মামলা দায়ের করেছেন তিনি।

কলকাতা থেকে প্রকাশিত এবেলা পত্রিকার জানায়, গত ডিসেম্বর মাসে কালার্স বাংলা চ্যানেলে যিশু সেনগুপ্তের পরিচালনা ও সৃজিতের সঞ্চালনার একটি অনুষ্ঠানে এসেছিলেন ঋতুপর্ণা, রুদ্রনীল ও পরমব্রত। ওই শো’তে ঋতুপর্ণাকে নিয়ে পরমব্রত-রুদ্রনীল কিছু ‘বিরূপ এবং অপমানজনক’ মন্তব্য করেন।

মামলার পর ঋতুপর্ণার আইনজীবী বলেছেন, ওই শো’এ ঋতুপর্ণাকে নিয়ে রীতিমতো অপমানজনক কথা বলা হয়েছে। যার কারণে তিনি মানহানি এবং যৌন নিগ্রহের মামলা দায়ের করেছেন। অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে যিশুর প্রযোজনা সংস্থা ‘ব্লু ওয়াটার্স’, ‘কালার্স’, ‘ভায়াকম’, চ্যানেল-কর্তৃপক্ষ সুজয় কুট্টি, রবীশ কুমার, সুধাংশু ভাটস’এর নামও। তবে সংস্থার নামে শুধু মানহানির মামলাই করা হয়েছে।

একটা সময় পরমব্রত-রুদ্রনীলের সঙ্গে ঋতুপর্ণার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। মামলা দায়ের পর রুদ্রনীল বলেন, ও আমার আর পরম দু’জনেরই বন্ধু ছিলো। এখনও আছে। মাঝেমধ্যে কথাবার্তাও হয়। সেই খাতিরেই আমরা কিছু মজার কথা বলেছি। কিন্তু তার জন্য এত কিছু ঘটবে ভাবিনি। বেশ অবাকই হয়েছি! এরপর তো কোনও বন্ধুর সঙ্গে মজা করতেও ভয় পাবো।

ঋতুপর্ণা বলেছেন, নারী হিসেবে ওদের দু’জনের কথাবার্তায় অপমানিত হয়েছি। ওরা আমার খুবই বন্ধু ছিলো। কিন্তু যে ভাষায় কথা বলেছে, সেটা লজ্জাজনক! কারও সম্পর্কে এভাবে কেউ কী করে কথা বলতে পারে! বিশেষ করে তারা যদি পরিচিত হয়!

Reneta

তবে চ্যানেল সূত্রে জানিয়েছে, তিনি নাকি জানতেন এই শো’এ তার কথা উঠবে। তাকে এ ব্যাপারে বলেই নেওয়া হয়েছিলো। তাহলে? পরমব্রত, সৃজিত এবং রুদ্রনীলের এক ঘনিষ্ঠের মতে, এর পিছনে কারও উস্কানিও থাকতে পারে।

ঋতুপর্ণার আইনজীবী বলেছে, মামলা দায়ের করতে একটু তো সময় লাগে। সম্মাননীয় ব্যক্তিরা এ বিষয়ে জড়িয়ে রয়েছেন। সে কারণেই সময় নিয়ে প্রস্তুতি নিতে হয়েছে। আলিপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ৫০১, ৫০২ এবং ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে। আদালত অভিযুক্তদের আগামী ২৮ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

বন্ধুর থেকে এমন অভিযোগ পাওয়ার পর ‘রাজকাহিনী’ খ্যাত সৃজিত বলেন, ঋতুপর্ণা পরম আর রুদ্রর বান্ধবী ছিলো। শো’তে ওকে নিয়ে কিছু আলোচনা হয়েছিলো। যেটায় ওর খারাপ লেগেছে। সেই কারণেই নাকি মামলা। এর বেশি কিছু এখন বলতে পারবো না।

পরমব্রত বাংলাদেশে ‘ভুবন মাঝির’ শুটিং’এ রয়েছেন বলে তার সঙ্গে যোগাযোগ করা যায় নি। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋতুপর্ণা সেনগুপ্তসৃজিত মুখোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT