চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দিনের টেস্টে গেইলের ‘না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ম্যাচ চার দিনে নামিয়ে আনার চিন্তা করছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এ পরিকল্পনার বিপরীতে আপত্তি ক্রমশ বাড়ছে। বোথাম, শচীন, পন্টিং, জয়াবর্ধনে, আমলা, কোহলিদের পর ক্রিস গেইলও করলেন বিরোধিতা।

বিপিএল খেলতে আসা গেইল টেস্ট ক্রিকেটকে পাঁচ থেকে চার দিনে বদলানোর বিপক্ষে মত দিয়েছেন।

‘আমি আসলে চার দিনের টেস্টের ফ্যান নই। একশ টেস্ট খেলেছি। হাতে গোনা কয়েকটি ম্যাচই ছিল যা তিন দিনে শেষ হয়েছে, কিছু চার দিনে। পাঁচ দিনের টেস্টই হল সত্যিকারের টেস্ট। চার দিনের টেস্টের কথা যদি বলেন, আমি এর ভক্ত নই। পাঁচ দিনের টেস্ট একটা ধারা তৈরি করেছে যা কিনা বহু বছর ধরে চলে আসছে। বুঝতে পারছি না এটার কেনো বিলুপ্তি চাইছে।’

২০১৯ সালে ইংল্যান্ড-আয়ারল্যান্ড চার দিনের টেস্ট খেলেছে। ২০১৭ সালে জিম্বাবুয়ের সঙ্গে চার দিনের টেস্ট খেলেছে সাউথ আফ্রিকা। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণে চার দিনের টেস্ট বাধ্যতামূলক করতে চাইছে আইসিসি। সেই চিন্তার বিপক্ষে মত জোরাল হচ্ছে কিংবদন্তি সাবেক ক্রিকেটারদের।

৪০ বছর বয়সী গেইল ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০৩টি টেস্ট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে। ৭ হাজারের উপর রান নামের পাশে, ৩৭ ফিফটির সঙ্গে আছে ১৫ সেঞ্চুরি। যার সর্বোচ্চ ইনিংসটি ৩৩৩ রানের। ঝুলিতে আছে ৭৩টি সাদা পোশাকের উইকেটও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস গেইলটেস্ট ক্রিকেটবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
ছবিপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT