চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার-ছক্কায় তামিমের বিস্ফোরণ, বোলিংয়ে খরুচে সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ২০, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন তামিম ইকবাল। টাইগার ওপেনার মাত্র ৫৮ বলে খেলেছেন ৮০ রানের বিস্ফোরক ইনিংস। মেরেছেন ৭টি চার ও ৪টি ছক্কা।

বিকেএসপির চার নম্বর মাঠে ৪৫ ওভার নির্ধারিত ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের বিসিবি সবুজ দল ৩ উইকেট হারিয়ে করেছিল ২৮৪ রান। তামিমের তাণ্ডবে মাত্র ৪১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বিসিবি লাল দল।

স্বেচ্ছা অবসরে যাওয়া মুশফিকুর রহিম করেন ৬৪ রান। মেহেদী হাসান ২৪ ও মোহাম্মদ সাইফউদ্দিন ২৬ রানে অপরাজিত থাকেন।

বল হাতে বেশ খরুচে ছিলেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। দুজনই ৬ ওভারে সমান ৪৫ রান করে দিয়েছেন। সাকিব একটি উইকেট পেলেও তাসকিন থাকেন উইকেটশূন্য।

ব্যাট হাতে ফিফটির পর মাহমুদউল্লাহ রিয়াদ নিয়েছেন ২টি উইকেট। আমিনুল ইসলাম বিপ্লব ও তাইজুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।

সকালে টস জিতে ব্যাট করতে নেমে সবুজ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও আফিফ হোসেনের ফিফটিতে তিনশর কাছাকাছি সংগ্রহ জমা হয়।

ওপেনিংয়ে নেমে ৭০ বলে ৬০ করে স্বেচ্ছা অবসরে যান সৌম্য। ৫৪ বলে মাহমুদউল্লাহ করেন ৬২, সমান বল খেলে আফিফ করে যান ৬৪ রান।

লাল দলের হয়ে মোস্তাফিজ ৭ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য। তার নতুন বলের জুটি মোহাম্মদ সাইফউদ্দিনও সুবিধা করতে পারেননি। ৯ ওভারে ৬৫ রান দিয়ে উইকেট পাননি সাইফ।

রোববার দুপুর ১টায় মিরপুরে গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮মে। আসল লড়াইয়ের আগে শুক্রবার বিকেএসপির তিন নম্বর মাঠে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

ট্যাগ: তামিমবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমোস্তাফিজমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনেমায় অনুসন্ধানী সাংবাদিকতা

পরবর্তী

এফবিসিসিআইয়ের প্রথম কাজ ক্ষতিগ্রস্ত এসএমই উদ্যোক্তাদের সহযোগিতা

পরবর্তী
প্রফুল্ল প্যাটেল, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এফবিসিসিআইয়ের প্রথম কাজ ক্ষতিগ্রস্ত এসএমই উদ্যোক্তাদের সহযোগিতা

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা ল্যাপটপের সামনে বসে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের স্বার্থবিরোধী কিছু করবে না সরকার: ওবায়দুল কাদের

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT