চার্জার লাইটের ভেতরে ৩৫ লাখ টাকার স্বর্ণের বার

চার্জার লাইটের ভেতরে ৩৫ লাখ টাকার স্বর্ণের বার, যা একটি গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর ফেরত দুই যুবকের কাছ থেকে চার্জার লাইটের ভেতরে লুকিয়ে আনা ৩৫ লাখ টাকার সাতটি স্বর্ণের বার আটক করেছে শুল্ক গোয়েন্দা।
আটককৃতরা হলেন, বাগেরহাটের মিজান হাওলাদার ও মুন্সীগঞ্জের মারুফ আহম্মদ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করে শুল্ক গোয়েন্দার একটি দল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান চ্যানেল আই অনলাইনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে শুল্ক গোয়েন্দা দল তাদের আটক করে।
‘জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে, তাদের কাছে ৭টি স্বর্ণের বার আছে। পরে তাদের সাথে থাকা চার্জার লাইট ভেঙে স্বর্ণের বারগুলো বের করা হয়। বাজারে স্বর্ণের বারগুলোর মূল্য আনুমানিক ৩৫ লক্ষ টাকা।’
আটককৃত যাত্রীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।





