চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরির দাবিতে ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর আমরণ অনশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ০৯, মে ২০২২
জনপদ, ঝিনাইদহ
A A

চাকরির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতকোত্তর শেষ বর্ষের এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছে। ঢাবির রাষ্টবিজ্ঞানের শেষ বর্ষের শিক্ষার্থী দৃষ্টিপ্রতিবন্ধী শাহীন আলম তার নিজ এলাকা ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে এই অনশন শুরু করেছেন।

যতক্ষন সরকার একটা চাকরির নিশ্চয়তা না দেয় ততক্ষন পর্যন্ত এক ফোট পানিও পান করবেন না বলে জানান তিনি।

কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে একটা হ্যান্ড মাইকে তিনি তার আবেদন তুলে ধরেছেন। তিনি দাবি করেন, সরকারের বিভিন্ন দপ্তরে চাকরির আবেদন করছেন কিন্তু প্রতিবন্ধী হওয়ার কারণে কোন চাকরি পাচ্ছেন না। দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী শাহীন আলম বলেন, চাকরি যদি নাই হবে তাহলে কেন সরকার লেখাপড়ার সুযোগ দিল।

শাহীন আলম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। ২০১৫ সালে এইচএসসি পাশের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং ২০১৯ সালে সেখান থেকে সফলতার সাথে স্নাতক শেষ করেন। বর্তমানে তিনি স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী। শাহীন আলম লেখাপড়ার পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন এবং তিনি নিজ উদ্যোগে ভারত এবং বাংলাদেশের প্রায় দু’শ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন।

শাহীন আলম জানান, তার সরকারী চাকরির বয়সসীমা পার হয়ে যাচ্ছে অথচ সর্বোচ্চ ডিগ্রী নিয়েও চাকরি পাচ্ছেন না। সংবিধানে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর ধারা(১) দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছে ‘প্রতিবন্ধী ব্যক্তিকে বঞ্চিত বা তাহার প্রতি বৈষম্য করা বা তাহাকে বাধাগ্রস্থ করা যাবে না।’ অথচ বিভিন্ন দপ্তরে পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অবহেলা ও অর্থের কাছে হার মেনেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমরণ অনশনঝিনাইদহ
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ডিফেন্ডারদের ভুল, প্রথমার্ধে এগিয়ে ভারত

মে ৩১, ২০২৬

জ্যোতিদের সামনে দেড়শতাধিক রানের চ্যালেঞ্জ নেদারল্যান্ডসের

মে ৩১, ২০২৬

ভারতে ফলের পানীয় ও কার্বনেটেড পানীয়ের নতুন এইচএস কোড চালু

মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের আহ্বানে আবার আলোচনায় আব্রাহাম চুক্তি

মে ৩১, ২০২৬

পরিবারকে ঘিরেই জেমসের ঈদ আনন্দ

মে ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT