বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ জুলাই বুধবার পবিত্র ঈদুল আজহা(কোরবানির ঈদ) উদযাপিত হবে।
আজ রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
জানা যায়, রবিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল রবিবার (১১ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। ১৯ জুলাই হবে আরাফাতের দিন।







