বাংলাদেশ

জিলহজের চাঁদ দেখা গেছে, ১৭ জুন ঈদুল আজহা

নিরিবিলি আকাশে চাঁদ ও তারার দৃশ্য, মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখের আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরিবিলি আকাশে চাঁদ ও তারার দৃশ্য, যা ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণে গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থার অফিস থেকে পাওয়া তথ্য ও প্রতিবেদনের মূল্যায়নের পরে এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। সৌদি আরবে ঈদ উদযাপিত হবে ১৬ জুন।

ঈদুল আজহা বেশি পরিচিত কোরবানির ঈদ নামে। পশু কোরবানির মাধ্যমে মুসলমানরা এই ঈদ উদযাপন করে থাকেন।

বিষয়:ঈদুল আজহা জিলহজ মাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…