বাংলাদেশ

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

সন্ধ্যায় মসজিদের silhouette ও চাঁদ ও তারার সাথে আকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় আকাশে চাঁদ ও তারার সাথে মসজিদের silhouette, শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে, অর্থাৎ আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম–এর সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

এ সময় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ–এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, সৌদি আরবেও ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। রোববার সেখানে চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হয়েছে। সে অনুযায়ী ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

একই তারিখে ঈদের ঘোষণা দিয়েছে সৌদি আরব, তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ একাধিক মুসলিমপ্রধান দেশ।

বিষয়:ইসলামিক ফাউন্ডেশন ঈদুল আজহা চাঁদ দেখা জিলহজ মাস ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…