চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদের হাটের মিলনমেলায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

শিশুকিশোরদের সংগঠন ‘চাঁদের হাট’-এর পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এই মিলনমেলায় অংশ নেন রফিকুল হক দাদাভাইসহ চাঁদের হাটের প্রতিষ্ঠালগ্ন বন্ধু ও শুভাঙ্খাক্ষীরা।

এ সময় ‘স্মৃতির বাতায়নে চাঁদের হাট’ নামের একটি বইয়ের সম্মিলিতভাবে মোড়ক উন্মোচন করা হয়। যেখানে স্থান পেয়েছে মিলনমেলার আয়োজক ফরিদুর রেজা সাগর, সাংবাদিক আলীমুজ্জামান হারু, ইমদাদুল হক মিলন, বইটির সম্পাদক লিজি রহমান ও হাসান হাফিজসহ ৬৫জন চাঁদ মনির স্মৃতিবিজড়িত লেখা।

এ মিলনমেলা প্রসঙ্গে রফিকুল হক দাদাভাই কিছু না বললেও তিনি তার বর্তমান পারিবারিক স্ট্যাটাস তুলে ধরেন।

স্মৃতিচারণ করতে গিয়ে সাংবাদিক সাইফুল আলম বলেন, ‘চাঁদের হাটের সাহিত্য পাতা থেকে শুরু করে সাংগঠনিক অবকাঠামো ছিল স্মরণ করার মতো। চাঁদের হাটকে সারা বিশ্বে টিকিয়ে রেখেছেন যে মানুষটি তিনি ফরিদুর রেজা সাগর। এ জন্য পঞ্চাশ বছর পরেও আমরা এক হতে পেরেছি।’

শাহ আলমসহ যেসব চাঁদ মনিবন্ধুরা চিরতরে হারিয়ে গেছে তাদের স্মৃতির স্মরণে বইটি উৎসর্গ করা হয়েছে। সময় প্রকাশ থেকে প্রকাশিত বইটি মুদ্রণ করেছে ইমপ্রেস প্রিন্টিং প্রেস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদের হাটফরিদুর রেজা সাগরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টি নিতে ‘অনীহা’ ছিল জার্মানির কয়েকজনের, চাপে নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬

ঢাকায় রক-মেটালের মহাযজ্ঞ, অর্থহীন-আর্টসেলসহ এক মঞ্চে ৮ ব্যান্ড

জুন ৩০, ২০২৬

বিজয়ের পথেই রাজনীতিতে নামছেন সুরিয়া?

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT