চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদাবাজি মামলায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৮ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৮
অপরাধ
A A

চাঁদাবাজির একটি মামলায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।

বুধবার দিবাগত রাত ৩ টায় তাকে গ্রেপ্তার করেন মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই মো. নুরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: দুলাল নামে এক ব্যক্তির তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন বজলুর রহমান। তিনি তাকে গ্রেপ্তার করে থানায় রেখে গেছেন।

থানা সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হতে পারে।

এ বিষয়ে জানতে তদন্ত কর্মকর্তা এসআই বজলুর রহমানের ব্যক্তিগত নম্বরে ফোন দেয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

যাত্রী কল্যাণ সমিতি দীর্ঘ বছর ধরে দেশের পরিবহন সেক্টর নিয়ে কাজ করছে। সড়ক দুর্ঘটনা, গণপরিবহনের নানা অনিয়ম তুলে ধরে তার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করে আসছে সংগঠনটি।

একদিন আগে রাজধানীর প্রধান সড়কে লেগুনা নিষিদ্ধ করার প্রতিক্রিয়া  গত মঙ্গলবার চ্যানেল আই অনলাইনকে তিনি বলেছিলেন, ঢাকার প্রধান প্রধান সড়কে ডিএমপির লেগুনা নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে তার আগে জনগণের স্বার্থে বিকল্প যানের ব্যবস্থা করতে হবে।

‘তবে অন্যান্য সড়কে লেগুনা চলাচল নিষিদ্ধ করা যাবে না। তা করা হলে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।’

মোজাম্মেল হক আরো বলেন, সার্ভিস রোড থেকে যদি লেগুনা নিষিদ্ধ করা হয় তবে জনদুর্ভোগ ও মানুষের কষ্ট বাড়বে, যাতায়তের ভোগান্তি বাড়বে। ফলে এর মধ্য দিয়ে অ্যাপভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো (পাঠাও, উবার ইত্যাদি) বাড়তি বাণিজ্যের সুযোগ পাবে। শুধু তাই নয়, তারা নৈরাজ্যেও জড়িয়ে পড়তে পারে।

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছিলেন। এবারের পবিত্র ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় মোট ২৫৯ জন নিহত ও আহত ৯৬০ বলে জানিয়েছিলেন। পাশাপাশি সড়ক মহাসড়কে পরিবহন দুর্ঘটনা রোধ ও দুর্ঘটনাজনিত মৃত্যু কমিয়ে আনতে ১০ দফা সুপারিশ করেন করেন তিনি।

ট্যাগ: লিড নিউজলেগুনাসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অন-বোর্ড অাকাশবীণা থেকে (ভিডিও)

পরবর্তী

জিদানের চোখে বেনজেমা ‘সত্যিকারের খেলোয়াড়’

পরবর্তী

জিদানের চোখে বেনজেমা ‘সত্যিকারের খেলোয়াড়’

সালমান শাহ’র মৃত্যু রহস্যে কতদূর গেল পিবিআই?

সর্বশেষ

এশিয়া কাপের আগে চোটের হানা বাংলাদেশ দলে

আগস্ট ২৫, ২০২৬

কার্সের ঘটনায় ক্ষুব্ধ রুট, ‘বারবার বোকামি করছে সতীর্থরা’

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT