জনপদ

বেপরোয়া লেগুনাকে রক্ষা করতে গি‌য়ে যাত্রীবা‌হী বাস খা‌দে

বেপরোয়া লেগুনা দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি লেগুনা দুর্ঘটনায় আহত ও নিহতের জন্য উদ্ধারকর্মীরা কাজ করছে, বহু মানুষ ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে বেপরোয়া গতির এক লেগুনাকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে গি‌য়ে যাত্রীবা‌হী বাস খা‌দে। এতে একজন নিহত ও আহত হ‌য়ে‌ছে অন্তপক্ষে ২২জন।

শ‌নিবার দুপু‌রে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের উপ‌জেলার হা‌তিয়া এলাকায় এই ঘটনা ঘ‌টে।

মহাসড়‌কের এ‌লেঙ্গা ফায়ার সা‌র্ভিস স্টেশ‌নের লিডার ম‌হিদুর রহমান জানান, বগুড়া থে‌কে ঢাকাগামী এসআই ট্রা‌ভেল‌সের এক‌টি যাত্রীবা‌হী বাস মহাসড়‌কের হা‌তিয়া এলাকায় এক‌টি বেপরোয়া গতির লেগুনা গা‌ড়ি‌কে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে গি‌য়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে যায়।

এ‌তে ঘটনাস্থ‌লেই অজ্ঞাত একজন মারা যায়। আহত হয় অন্তপক্ষে ২২ জন যাত্রী। আহত‌দের ম‌ধ্যে গুরুতর বেশ ক‌য়েকজন‌কে টাঙ্গাই‌ল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে।

তি‌নি আ‌রেও জানান, নিহ‌তের লাশ উদ্ধার ক‌রে পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এছাড়া ঘটনাস্থ‌লে ক‌য়েকজন‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে।

বিষয়:খাদ টাঙ্গাইল বাস লেগুনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…