বিনোদন

চলে গেলেন ‘ফরেস্ট গাম্প’র লেখক উইনস্টন গ্রুম

Smiling elderly man with glasses in a cozy indoor setting. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন হাস্যোজ্জ্বল বৃদ্ধ ব্যক্তি গ্লাস পরা, ঘরোয়া পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মারা গেলেন জনপ্রিয় উপন্যাস ‘ফরেস্ট গাম্প’-এর লেখক উইনস্টন গ্রুম। বুধবার (১৬ আগস্ট) যুক্তরাষ্ট্রের সাউথ অ্যালাবামা শহরে মারা গিয়েছেন তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

উইনস্টন গ্রুমের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন অ্যালাবামার গভর্নর কায় আইভি।

১৯৮৫ সালে ‘ফরেস্ট গাম্প’ লিখেছিলেন গ্রুম। পরের বছর প্রকাশ পায় উপন্যাসটি। এই অবলম্বনে নির্মিত ১৯৯৪ সালের ‘ফরেস্ট গাম্প’ সিনেমাটি জিতে নিয়েছিল ছয়টি অস্কার পুরস্কার এবং তিনটি গোল্ডেন গ্লোব।

‘ফরেস্ট গাম্প’ ছবিতে অভিনয় করেছিলেন টম হ্যাংকস। ছবিটি পরিচালনা করেছেন রবার্ট জেমেকিস।

বিষয়:ফরেস্ট গাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…