চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওপোলডো লুকে, ১৯৭৮ সালে ঘরের মাঠে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য, ৭১ বছর বয়সে মারা গেলেন।

সোমবার তার শেষ নিঃশ্বাস ত্যাগের কথা নিশ্চিত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। সাবেক সতীর্থ কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর তিন মাসের মাথায় চলে গেলের আর্জেন্টিনার একসময়কার দাপুটে আক্রমণসেনানী।

লুকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেটি থেকে সেরে উঠলেও পরে আর কখনোই পুরোপুরি সুস্থতা অর্জন করতে পারেননি বলে আর্জেন্টাইন গণমাধ্যম বলছে।

আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপ জয়ের পথে ৪ গোল করেছিলেন লুকে। ড্যানিয়েল বের্তোনি ও মারিও কেম্পেসের সঙ্গে মিলে আলবিসেলেস্তেদের আক্রমণ দাপিয়েছেন নিজের সেরা সময়ে।

ওই বিশ্বকাপে স্বাগতিকদের প্রথম গোলটি এসেছিল লুকের থেকেই। ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ২-১ ব্যবধানে জয় তুলেছিল আর্জেন্টাইনরা।

ফাইনালে পৌঁছানোর ঐতিহাসিক ম্যাচে পেরুর বিপক্ষে ৬-০ ব্যবধানের জয়ের দিনে লুকে করেছিলেন জোড়া গোল।

ক্লাব ফুটবলে লাতিন আমেরিকাতেই কাটিয়েছেন লুকে। রোজারিও সেন্ট্রাল, রিভার প্লেট, রেসিংসহ অনেক ক্লাবে পড়েছে তার পায়ের ধুলো। ব্রাজিলের সান্তোস, মেক্সিকোর দেপোর্তিভো ট্যাম্পিকোতে খেলেছেন দাপটে।

ট্যাগ: আর্জেন্টিনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

পরবর্তী

মুক্তি পাচ্ছে তাহসান-স্পর্শিয়াকে নিয়ে দোদুলের ‘ছক’

পরবর্তী
তাহসান ও স্পর্শিয়া প্রেমের দৃশ্যে, সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পাচ্ছে তাহসান-স্পর্শিয়াকে নিয়ে দোদুলের ‘ছক’

উজ্জ্বল এর প্রথম উপন্যাসের বইয়ের কভার ছবি, যেখানে একটি মানুষের মুখ ও পাখির ছবি রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম সিনেমার পর উজ্জ্বলের প্রথম উপন্যাস

সর্বশেষ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT