চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন মৌনি রায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

গেল বছরের শেষ থেকেই বলিউডে লেগেছে বিয়ের ধুম। একের পর এক তারকা বসছেন বিয়ের পিঁড়িতে। সেই তালিকাতেই এবার নাম জুড়তে যাচ্ছে হিন্দি টেলিভিশন তথা বলিউড অভিনেত্রী মৌনি রায়ের।

কয়েক মাস ধরেই বি-টাউনে চর্চা চলছিল প্রেমিক সুরাজ নাম্বিয়ার সঙ্গে মৌনি রায়ের বিয়ে নিয়ে। অবশেষে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেল, আসছে ২৭ জানুয়ারি রাজকীয় বিয়ে সারতে যাচ্ছেন মৌনি।

এর আগে শোনা গিয়েছিল, ইতালি কিংবা দুবাইয়ে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন মৌনি রায়। তবে আপাতত সেই পরিকল্পনা বাতিল। কিন্তু তারপরেও কমতি থাকছে না বিয়ের আয়োজনে। গোয়ার সমুদ্রসৈকতে প্রেমিক সুরাজ নাম্বিয়ারের সঙ্গে সাতপাক ঘুরবেন পশ্চিমবঙ্গের কোচবিহারের এই কন্যা। এই মুহূর্তে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।

ইতোমধ্যেই দক্ষিণ গোয়ার একটি বিলাসবহুল হোটেল বুক করেছেন অভিনেত্রী। সেখানেই থাকবেন পাত্র-পাত্রীর পরিবার ও আত্মীয়রা। তিন দিন ধরে চলবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। কোভিড প্রটোকল মেনেই হবে বিয়ের আয়োজন। অতিথিদের দেখাতে হবে টিকার সনদ। অতিথির তালিকায় রয়েছেন করণ জোহর, একতা কাপুর, মনীশ মালহোত্রা, আশকা গোরাডিয়াসহ অনেকেই।

দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাংকার সুরাজ নাম্বিয়ার। সুরাজের সেখানে নিজস্ব ব্যবসাও আছে। তবে বেঙ্গালুরুতে আদি বাড়ি সুরাজের। ২০২০ সালের শুরুতে দুবাইয়ে থাকাকালে সুরজের প্রেমে পড়েন মৌনি রায়।

২০০৪ সালে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে মুম্বাইতে কাজ শুরু করেন মৌনি। এরপর ২০০৬ সালে তিনি ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। তবে মৌনি রায় নজর কাড়েন একতা কাপুরের তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন’ দিয়ে।

Reneta

এরপর বলিউডে মৌনির যাত্রা শুরু হয় ২০১৮ সালে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে। যেখানে তার নায়ক ছিলেন অক্ষয় কুমার। অভিনয়ের পাশাপাশি আইটেম গানেও মৌনি রায়ের অবস্থান উল্লেখযোগ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীর্ঘদিনের প্রেমিকবলিউড অভিনেত্রীবিয়েমৌনি রায়সুরাজ নাম্বিয়াহিন্দি টেলিভিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬

শিরোপা জয়ের ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশের অন্যতম সেরা নাঈম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT