বিনোদন

চলতি বছর মুক্তি পাচ্ছে না শাহরুখের ‘পাঠান’

তিনজন জনপ্রিয় বলিউড তারকার ছবি, পুরুষ ও নারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের তিনজন জনপ্রিয় তারকার ছবি, পুরুষ ও নারী, বিভিন্ন পোজে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় দুই বছরের বিরতির পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে আবারও বড়পর্দায় ফিরছেন বলিউড কিং খান শাহরুখ খান। কথা ছিল, চলতি বছরই মুক্তি পাবে দর্শক প্রতীক্ষিত এই ছবিটি।

তবে রবিবার (২১ ফেব্রুয়ারি) বলিউডের ট্রেড অ্যানালিস্ট এবং ক্রিটিক তারণ আদর্শ জানিয়েছেন, চলতি বছর নয় বরং ২০২২ সালে মুক্তি পাবে শাহরুখের ‘পাঠান’।

গেল বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে মুম্বাইয়ে শুটিং শুরু হয়েছিল ‘পাঠান’ এর। বর্তমানে যার শুটিং চলছে দুবাইয়ে। যেখানে বেশ কিছু অ্যাকশন সিনের শুট চলছে।

শাহরুখের ‘পাঠান’ ছবিতে একটি অ্যাকশনের দৃশ্যে দেখা যাবে সালমান খানকে। এছাড়াও ছবিতে আছেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম।

তবে এটা প্রথম নয় যেখানে শাহরুখ খান ও সালমান খান একই প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন। এর আগেও ‘করণ অর্জুন’, ‘হাম তুমহারে হ্যায় সনম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, হার দিল যো প্যায়ার কারেগা সহ অন্যান্য ছবিতে এই দুই খানকে একসঙ্গে দেখা গিয়েছে। সালমান খানকে ক্যামিও চরিত্রে শেষবার দেখা গিয়েছে শাহরুখ খানের জিরো ছবিতে ২০১৮ সালে।

বিষয়:জন আব্রাহাম দীপিকা পাড়ুকোন পাঠান শাহরুখ খান সিদ্ধার্থ আনন্দ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…