বিনোদন

চলচ্চিত্র নির্মাণে সৌদ, সুবর্ণার শুভেচ্ছা

চলচ্চিত্র নির্মাণে সৌদ, সুবর্ণার শুভেচ্ছা

ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা বদরুল আনাম সৌদ এবার বড়পর্দায় নিজের নাম লিখেছেন। সরকারি  অনুদানে তিনি নির্মাণ করবেন ‘গহীন বালুর চর’ নামে একটি সিনেমা। এ সিনেমার মাধ্যমেই নির্মাতা হিসেবে অভিষেক  হচ্ছে তার।

প্রথমবারের মতো সিনেমা নিমার্ণ করায় তার জীবনসঙ্গী ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা শুভেচ্ছা জানিয়েছেন।চলচ্চিত্র নির্মাণে সৌদ, সুবর্ণার শুভেচ্ছা

সুবর্ণা মুস্তাফা তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার করে লিখেছেন, ‘শুভেচ্ছা বদরুল আনাম সৌদ। তুমি এরইমধ্যে টেলিভিশনের কাজ করে আমাকে গর্বিত করেছ। এখন সময় এসেছে তোমার প্রতিভা ও ম্যাজিক বড় পর্দায় দেখানোর। আমি জানি তোমার পরিবার তোমার বন্ধু সবাই তোমার কাজে গর্বিত। তোমার সিনেমার জন্য শুভকামনা রইল।’

 

বিষয়:সুবর্ণা মুস্তাফা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…