চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ফ্রেমে যেন সব তারকা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

দেশীয় তারকাদের মধ্যে কে নেই! কিংবদন্তী সুবর্ণা মুস্তাফা থেকে শুরু করে আফসানা মিমি, অপি করিম, ঈশিতা, বিদ্যা সিনহা মিম, আজমেরী হক বাঁধন, কুসুম শিকদার, মৌসুমী হামিদ, মুমতাহিনা চৌধুরী টয়াসহ বহু প্রিয় মুখ এক ফ্রেমে! ভাবা যায়!

এছাড়া একই আয়োজনে দেখা গেছে জয়া আহসান থেকে শুরু করে এই সময়ের মিম মানতাসা, শাম্মি ইসলাম নীলারাও! কিন্তু কী এমন আয়োজন, যেখানে এতো গুণী শিল্পীরা একসঙ্গে হয়েছেন?

মূলত অনুষ্ঠানটি ছিলো লাক্স-এর শতবর্ষ উপলক্ষ্যে। সে আয়োজন বসেছিলো সোমবার (২৯ এপ্রিল) রাতে, রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। লাক্স-এর মাধ্যমেই শোবিজ অঙ্গনে পা রেখেছিলেন এই সময়ের এই জনপ্রিয় তারকাদের অধিকাংশ।

জমকালো এই সন্ধ্যায় পারফর্ম করেছেন বিদ্যা সিনহা মিম। যার শোবিজ পথচলা শুরু হয় ২০০৭ সালে, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’র মাধ্যমে। তাই নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার ইমোশনাল জার্নি আছে। আমার মনে হয়, হাজারো মেয়ের স্বপ্ন পূরণে ভূমিকা রাখে লাক্স ও চ্যানেল আই।

এই প্লাটফর্ম নিয়ে তিনি আরও বলেন, আমিও এক সিম্পল মেয়ে ছিলাম। সেখান থেকে এই প্লাটফর্মের মাধ্যমে শোবিজে এলাম। জীবনের মোড় ঘুরে গিয়েছিল। তাই সবসময় বলি, লাক্স আমাকে নতুন করে জন্ম দিয়েছিল।

এই একই প্লাটফর্মের মাধ্যমে ২০০৯ সালে আত্মপ্রকাশ করেন মেহজাবীন চৌধুরী। এ প্রজন্মের অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়াও এসেছেন লাক্স-চ্যানেল আইয়ের হাত ধরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপি করিমঅভিনয়আজমেরী হক বাঁধনআফসানা মিমিঈশিতাকুসুম শিকদারবিদ্যা সিনহা মিমমুমতাহিনা চৌধুরী টয়ামৌসুমী হামিদলাক্স চ্যানেল আইলিড বিনোদনসিনেমাসুপারস্টারসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

জীবনের না-বলা গল্প নিয়ে প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার

আগস্ট ১, ২০২৬

ভারত-পাকিস্তান একই গ্রুপে, বাংলাদেশের সঙ্গী কারা?

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT