বিনোদন

বাবা হারালেন অভিনেত্রী আফসানা মিমি

অভিনেত্রী আফসানা মিমি বাবার মৃত্যুর শোক প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী আফসানা মিমি বাবার মৃত্যুর শোক প্রকাশ করছেন, তিনি শোকাহত ও দুঃখিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নব্বই দশকের দর্শকপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম আর নেই। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইজি রাজিউন)।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে নয়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মিমির বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

ফেসবুকে সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন। বাদ জোহর উত্তরা ১৪নং সেক্টরে মিমির বাসস্থানে মরহুমের জানাজা হবে। তার রুহের মাগফেরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু।’

সৈয়দ ফজলুল করিম পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। মিমির মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

বাবার দাফন নিয়ে আফসানা মিমি জানান, বঙ্গবন্ধু হাসপাতাল (পিজি) থেকে মোহাম্মদপুর বাবর রোডে আল মারকাজুল এ নিয়ে গোসল শেষে উত্তরায় আমাদের বাসায় নিয়ে যাবো। ওখানে বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপর আমরা তাকে নিয়ে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লায় আমার নানাবাড়ি যাবো এবং সেখানেই দ্রুত দাফন সম্পন্ন হবে।

বিষয়:আফসানা আফসানা মিমি জানাজা সুবর্ণা মুস্তাফা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…