চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র দিবসে থাকছে নানা আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন

জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন

৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। এবার চলচ্চিত্র দিবসের স্লোগান ‘আমাদের চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’। এই দিনে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) তত্ত্বাবধানে রাজধানীর বিএফডিসি চত্বরে নানা আয়োজন করা হয়েছে। সকালে জাতীয় চলচ্চিত্র দিবস উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন সাংসদ একেএম রহমত উল্লাহ, সুকুমার রঞ্জন ঘোষ, তথ্য মন্ত্রণালয়ের সচিব মুরতুজা আহমেদ। এবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান অভিনেতা রাজ্জাক।

আজ শনিবার বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, প্রযোজক খোরশেদ আলম খসরু, চিত্রনায়ক ওমর সানি, জায়েদ খান, অভিনেত্রী নূতন, নৃত্য পরিচালক মাসুম বাবুলসহ অনেকে।

এখানে জানানো হয়, চলচ্চিত্র দিবসে চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হবে।  এই আয়োজনে প্রবন্ধ পাঠ করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আলোচনায় অংশ নেবেন মুশফিকুর রহমান গুলজার, কাজী হায়াৎ, আবদুল আজিজ, ইফতেখার উদ্দিন নওশাদ, মোহাম্মদ হোসেন জেমি, খোরশেদ আলম খসরু, মহিউদ্দিন ফারুক এবং এ জে এম শফিউল আলম ভূইয়া। সেমিনারে সভাপতিত্ব করবেন তপন কুমার ঘোষ। আরও থাকছে শোভাযাত্রা, সেমিনার, স্মরণিকা প্রকাশ, টক শো, লাল গালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Banglabid

তপন কুমার ঘোষ বলেন, ‘এবার চলচ্চিত্র দিবস জাঁকজমকভাবে উদ্‌যাপন করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল থেকেই চলচ্চিত্র সংশ্লিষ্টরা এফডিসিতে উপস্থিত থাকবেন। এবার আমন্ত্রিত অতিথির বাইরে বহিরাগতরা যেন প্রবেশ করতে না পারে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর শোভাযাত্রায় অংশ নেবেন চলচ্চিত্র জগতের কলাকুশলীরা। দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা প্রদর্শন করা হবে। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় চলচ্চিত্র দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবির মজা নিয়ে ফেসবুক অ্যাপে এলো নতুন ফিচার

পরবর্তী

ক্রিস্টালের খোঁচায় কাত চেলসি

পরবর্তী

ক্রিস্টালের খোঁচায় কাত চেলসি

শরণার্থী জেনে নির্মম নির্যাতন

সর্বশেষ

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT