চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রে আজীবনের জন্য নিষিদ্ধ হলেন শাকিব খান

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৮:৪৪ অপরাহ্ণ ২৩, জুন ২০১৭
বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

চলচ্চিত্র শিল্পী সমিতি আর বরেণ্য চিত্রনায়ক ফারুককে হেয় করে মন্তব্য করার অভিযোগে আজীবনের জন্য নিষিদ্ধ হলেন চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। একই সঙ্গে নিষিদ্ধ করা হয় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজকে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যক্তিগত স্বার্থে ভারতের নির্মাতাদের সঙ্গে হাত মিলিয়ে দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস করছেন, আর পরিচালনা না করেও যৌথ প্রযোজনার ছবিতে পরিচালক হিসাবে নিজের নাম ব্যবহার করছেন। তাদেরকে আর এফডিসিতে ঢুকতে দেওয়া হবে না। এমন সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট।

আজ শুক্রবার বিকালে বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত চলচ্চিত্র ঐক্যজোটের সংবাদ সম্মেলনে এমটাই জানানো হয়। ​এখানে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এসময় আরও উপস্থিত ছিলেন আলমগীর, ফারুক, রোজিনা, অঞ্জনা, রিয়াজ, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, খোরশেদ আলম খসরু, ডিপজলসহ আরও অনেকে।

এর আগে গত এপ্রিল মাসে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১২টি সংগঠন শাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর ৩০ এপ্রিল চিত্রনায়ক আলমগীরের মধ্যস্থতায় চলচ্চিত্র পরিচালক সমিতিতে এসে নিজের মন্তব্য, আচরণ এবং ব্যবহারের জন্য দুঃখপ্রকাশ করেন শাকিব খান। তিনি সবার কাছে ক্ষমা চান। এরপর তার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এ ব্যাপারে আজ চিত্রনায়ক আলমগীর বলেন, ‘আমি বুঝতে পারিনি শাকিব এতটা বেয়াদপ! তার শিক্ষার অভাব আছে।’ তিনি ৩০ এপ্রিল ওই মধ্যস্থতা করার জন্য দুঃখপ্রকাশ করেন।

এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘চলচ্চিত্র ঐক্যজোটের এই সিদ্ধান্তের সঙ্গে আমরাও একমত। এটা চলচ্চিত্র শিল্পী সমিতিরও সিদ্ধান্ত। শাকিব খান যেমন ঔদ্ধত্বপূর্ণ আচরণ করছে, তা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।’

শাকিব খান এখন যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’–এর শুটিংয়ে লন্ডনে আছেন। শাকিব খান আর শুভশ্রীর ‘চালবাজ’ ছবির শুটিং আটকে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ফেডারেশন অব সিনে টেকনেশিয়ান অ্যান্ড ওয়ার্কারস। সংগঠনটি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের বিরুদ্ধে অভিযোগ এনেছে। জানা গেছে, সেখানেও ছবির শুটিং স্থগিত আছে।

গত ১৮ জুন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনের দৃশ্য। অভিযোগ উঠেছে, এই সংবাদ সম্মেলনে চলচ্চিত্র পরিচালক সমিতি ও ​বরেণ্য চিত্রনায়ক ফারুককে হেয় করে কথা বলেছেন শাকিব খান
Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT