চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রের গানে খুরশীদ আলমের পঞ্চাশ বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৯
বিনোদন
A A

চুরি করেছো আমার মনটা, চুমকি চলেছে একা পথে, আজকে নাহয় ভালোবাসো এবং মা গো মা’র মতো অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী জীবন্ত কিংবদন্তি খুরশীদ আলম। চলতি মাসে সিনেমার গানের জগতে পঞ্চাশ বছর পূর্তি হলো তাঁর। এ উপলক্ষ্যে তাঁকে নিয়ে চ্যানেল আইয়ে নির্মিত হয়েছে বিশেষ ‘সাময়িকী’!

চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষ ‘সাময়িকী’ চ্যানেল আইতে প্রচারিত হবে ৩০ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। অনুষ্ঠানে খুরশীদ আলম তার সংগীত জীবনের অনেক অজানা গল্পগাথা তুলে ধরবেন। অনুষ্ঠানটি প্রচারিত হবে কিউট-এর সৌজন্যে।

ষাটের দশক থেকে বাংলাদেশের সংগীত জগতে তিনি জনপ্রিয়তা লাভ করেন এবং তখন থেকেই সংগীতাঙ্গণে অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেন। সংগীত জগতের এই গুণীশিল্পীর জন্ম ১৯৪৬ সালে জয়পুরহাটে। মাত্র তিন বছর বয়সেই তাঁর পরিবার তাঁকে নিয়ে ঢাকায় আসেন। সেই থেকে তাঁর বেড়ে উঠা ঢাকাতেই।

চাচার কাছে গান শোনা এবং তাঁর শৈশব স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া থেকেই খুরশীদ আলম আজকের কিংবদন্তি সংগীতশিল্পী।

চলচ্চিত্রে খুরশীদ আলমের প্রথম আত্মপ্রকাশ হয় ১৯৬৯ সালের ১লা আগস্ট। বাবুল চৌধুরী পরিচালিত ‘আগন্তুক’ চলচ্চিত্রে ‘বন্দী পাখির মতো’ শিরোনামের গানটি প্লেব্যাক করেন। এ গানের সংগীত পরিচালক ছিলেন আজাদ রহমান। গানটির কথা লিখেছেন ডা. সাজেদুর রহমান।

খুরশীদ আলম এ পর্যন্ত কণ্ঠ দিয়েছেন প্রায় পাঁচশোর বেশি জনপ্রিয় গানে। তাঁর বেশিরভাগ গানই চলচ্চিত্র কেন্দ্রিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুর রহমানখুরশীদ আলমলিড বিনোদনসাময়িকী
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT