বিনোদন

জন্মদিনে খুরশীদ আলমকে নতুনভাবে জানার সুযোগ!

১ আগস্ট ৮১-তে পা রাখবেন খুরশীদ আলম, জন্মদিনে চ্যানেল আইয়ের বিশেষ প্রামাণ্যচিত্র

খুরশীদ আলমের সঙ্গে আলোচনা করছেন অন্য ব্যক্তি, বাংলাদেশি সংবাদ পরিবেশনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

খুরশীদ আলমের সঙ্গে অন্য একজন ব্যক্তি আলোচনা করছেন, বাংলাদেশি সংবাদ ও তথ্য সংগ্রহের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সদা হাস্যোজ্জ্বল ও প্রাণচঞ্চল কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলম। গান গাইতে তাঁর কোনো বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় না- মুখে মুখেই যেন সবসময় বেজে চলে সুর।

দেশের এই বরেণ্য সংগীতশিল্পী শনিবার (১ আগস্ট) ৮১ বছরে পা রাখবেন। আর বিশেষ দিনটি উপলক্ষে এদিন বিকেল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’।

খুরশীদ আলমের জীবন, সংগীতচর্চা ও শিল্পীসত্তাকে তুলে ধরে ‘হৃদয়ে কী সুর বাজে’ শিরোনামের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

প্রামাণ্যচিত্রটিতে খুরশীদ আলমের দীর্ঘ সংগীতজীবনের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়, সংগ্রাম, সাফল্য ও স্মৃতির গল্প উঠে এসেছে। পাশাপাশি তাঁর ব্যক্তিজীবনের অজানা কিছু দিক, স্মৃতিচারণ এবং বাংলাদেশের সংগীতাঙ্গনে তাঁর অসামান্য অবদানও তুলে ধরা হয়েছে।

নির্মাতার প্রত্যাশা, প্রামাণ্যচিত্রটি দর্শকদের সামনে খুরশীদ আলমকে নতুনভাবে তুলে ধরবে এবং তাঁর বর্ণাঢ্য জীবন ও সংগীতযাত্রাকে কাছ থেকে জানার সুযোগ করে দেবে।

বিষয়:খুরশীদ আলম শাইখ সিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…