চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরিত্রের প্রয়োজনে…

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২০
বিনোদন
A A

চরিত্রের প্রয়োজনে চলচ্চিত্রে তারকারা যে কত কিছু করেন, ইয়ত্তা নেই। কঠোর পরিশ্রম ও ডেডিকেশনের মধ্য দিয়ে প্রত্যেক তারকা চান চরিত্রটিকে সর্বোচ্চ ফুটিয়ে তুলতে। শুধু তাই নয়, অনেক সময় তো চরিত্রের সঙ্গে নিজেদের মানানোর জন্য তাদের নিজেদের চেহারাও বদলে ফেলতে হয়। আবার কখনো বা অতিরিক্ত ওজন বাড়ানো কিংবা ওজন কমানোর মধ্য দিয়ে দর্শকদেরও চমকে দিতে হয়। এক নজরেও জেনে নেওয়া যাক এমনই কিছু তারকার নাম, যারা ইতোপূর্বে চরিত্রের প্রয়োজনে নিজেদের নানানভাবে ভেঙেচুরে পর্দায় দর্শকদের সামনে নিজেদের উপস্থাপন করেছেন…

আমির খান
‘তারে জমিন পার’ এর নিকুম্ভ স্যার থেকে ‘গজনি’র সেই মাসকুলার লুক, সবকিছুতেই চমকে দিতে সর্বদা প্রস্তুত থাকেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খান। সিনেমার চরিত্রের জন্য বরাবরই নিজেকে নতুনভাবে উপস্থান করতে পছন্দ করেন এই তারকা। ঠিক যেমনটা তিনি করেছিলেন ‘দঙ্গল’ সিনেমাতে। এক এই সিনেমাতে অভিনয়ের জন্য তিনি ৩০ কেজি ওজন বাড়িয়েছিলেন।

কৃতি স্যানন
বলিউডে কৃতি স্যাননকে বরাবরই দেখা গেছে ক্ষাণিকটা এক ঘরানার চরিত্রে। তবে তার আসন্ন সিনেমা ‘মিমি’তে তাকে দেখা যাবে একটু ভিন্ন চরিত্রে। যেটিতে আগে কখনো দেখা যায়নি তাকে। আসন্ন সিনেমাটিতে মূলত কৃতি অভিনয় করবেন একজন সারোগেট মায়ের চরিত্রে। যে কারণে তাকে গর্ভবতীর চরিত্রে অভিনয় করার জন্য প্রায় ১৫ কেজি ওজন বাড়াতে হচ্ছে! ফলে বর্তমানে তাকে ওজন বাড়াতে বার্গার, আলু পরোটাসহ চর্বিযুক্ত খাবার খেতে হচ্ছে।

ভূমি পেড়নেকর
‘দম লাগাকে হাইসা’ সিনেমায় এক গৃহবধূর ভূমিকায় অভিনয় করার জন্য ভূমি প্রায় ৩০ কেজি ওজন বাড়িয়েছিলেন। পরে সেই ওজন কমিয়ে তিনি তাক লাগিয়ে দেন।

প্রভাস
ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলি’র জন্য দক্ষিণী তারকা প্রভাস নিজের মাঝে যে পরিবর্তন এনেছিল তা সত্যিই অবাক করার মত। আর এটি করতে তাকে যে দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে তা বলার আর অপেক্ষা রাখে না। তিনি একদিনে ৪০টি ডিমের সাদা অংশ খেয়েছিলেন। পাশাপাশি শারীরিক পরিবর্তন আনতে তিনি নিজস্ব জিম তৈরী করেছিলেন, যেখানে প্রায় দেড় কোটি রুপির সরঞ্জাম ছিল।

ফারহান আখতার
‘ভাগ মিলখা ভাগ’ সিনেমায় মিলখা সিংয়ের ভূমিকায় অভিনয় করার জন্য ফারহান আখতার প্রায় ১৩ মাস ধরে নিজেকে তৈরি করেছিলেন। এর জন্য সপ্তাহে ৬ দিন প্রায় ৫-৬ ঘণ্টা তিনি ওয়ার্ক আউট করতেন।প্রশিক্ষক সামির জারুয়া তার এই ট্রান্সফরমেশনে সহায়তা করেছিলেন।

সালমান খান
‘সুলতান’ সিনেমায় অভিনয় করার সময় বিশাল ভুঁড়ি বানাতে হয়েছিল সালমানকে। ওই একই সিনেমার জন্য তাকে বিপুল ওয়ার্ক আউট করে সুঠাম চেহারার কুস্তিগীর হতে হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানকৃতি স্যাননপ্রভাসফারহান আখতারভূমি পেদনেকরলিড বিনোদনসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT