চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চরিত্রের প্রতি সৎ থাকার চেষ্টা করি: জাহিদ হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ এরজন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেয়েছিলেন রাষ্ট্রীয় স্বীকৃতি। এরপর ২০১৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয় করে অর্জন করেছিলেন ‘খল অভিনেতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র ‍পুরস্কার। এক বছর বিরতির পর গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’র জন্য আবারও ‘খল অভিনেত ‘ হিসেবে তার হাতে উঠতে যাচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি। কী তার অনুভূতি? কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সাথে:

‘সাপলুডু’র জন্য সেরা খল অভিনেতার পুরস্কার পেলেন। এ নিয়ে দ্বিতীয়বার খল অভিনেতা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি। কেমন লাগছে?
একজন অভিনেতার জন্য যে কোনো পুরস্কারই বড় আনন্দের, আর সেটা যদি হয় রাষ্ট্রীয় পুরস্কার তাহলে তো কথায় নেই! যে কোনো কাজে এক ধরনের পরিশ্রম থাকে, সেই কাজের যখন সাকসেস আসে তখন পরিশ্রমটা আর পরিশ্রম মনে হয় না। তখন মনে হয় আবার আরেকটা কাজ কবে শুরু করবো। উদ্যোম পাওয়া যায়।

আর আমি বেশি হ্যাপি, কারণ এবারের পুরস্কারটি নিয়ে আমি তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। প্রথমবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে, পরের দুইবার শ্রেষ্ঠ খলঅভিনেতা হিসেবে। তো এরকম ভার্সেটাইল অভিনেতা হিসেবে স্বীকৃতির বিষয়টি আরো আনন্দের।

‘শ্রেষ্ঠ অভিনেতা’ হিসেবে ‘শ্রাবণ মেঘের দিন’ এরজন্য ১৯৯৯ সালে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন। জাহিদ হাসানকে আবার কবে সেরা অভিনেতা হিসেবে দেখা যেতে পারে?
পুরস্কারতো আসলে পরিকল্পনা করে হয় না, পাওয়াও যায় না। আসলে আমাদেরতো এখন ভালো ফিল্মই হচ্ছে না। আগে ভালো ফিল্ম তৈরীর ব্যবস্থা করতে হবে। সবাই যদি সততা নিয়ে চেষ্টা করি তাহলে অন্তত আমাদের কিছু ভালো ফিল্ম হবে। কোনটা অ্যাওয়ার্ড পাবে না পাবে সেটাতো বলা যায় না, কিন্তু সবাই মিলে চেষ্টা করলে অন্তত কিছু ভালো ফিল্ম হবে। সামনে যদি ভালো ফিল্ম পাই, আমি আমার সততা দিয়ে চেষ্টা করবো ভালো কিছু করতে। আর আমি যে চরিত্রই করি না কেন, অভিনেতা হিসেব সৎ থাকার চেষ্টা করি।

Banglabid

আপনার অভিনীত ‘শনিবার বিকেল’ সিনেমাটির কিছু স্থিরচিত্র প্রশংসা পেয়েছিল। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসাও কুড়িয়েছে ছবিটি। দেশে মুক্তির অনুমতি পায়নি, ছবিটি নিয়ে আপনার কী প্রত্যাশা?
‘শনিবার বিকেল’ যারা দেশে রিলিজ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন, বিষয়টি তারা আরো ভালো জানেন। তবে আমি এটুকু বলতে পারি, ছবিটি রাশিয়ায় দেখেছি। মানুষ প্রশংসা করছে। আর এই ছবিটা নরমাল কোনো ছবি না, ওয়ান টেকে নেয়া ছবি। মানে ক্যামেরা অন হয়েছে, অফ হয়েছে- এরমাঝেখানে সিনেমা শেষ! এরকম ওয়ান টেকের ছবি পৃথিবীতে মাত্র সাতটির মতো হয়েছে, তারমধ্যে ‘শনিবার বিকেল’ একটি। ছবিটি অবশ্যই আমার/আমাদের জন্য নতুন অভিজ্ঞতার। দেশ-বিদেশের অনেক ভালো ভালো আর্টিস্ট ছিলেন, তাদের সাথে কাজ করতে পেরে ভালো লেগেছে। ছবিটা রিলিজ পেলে মানুষ অন্তত দেখতো, ভালো হোক বা মন্দ- সেটা পরের বিষয়।

সামনে নতুন কোনো সিনেমার পরিকল্পনা?
এই মুহূর্তে আমার হাতে কোনো সিনেমা নেই। সেরকম পরিকল্পনা হলে অবশ্যই সবাই জানতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাগোলাম সোহরাব দোদুলজাহিদ হাসানলিড বিনোদনসাপলুডুহালদাহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যু কমলেও বাড়লো শনাক্তের হার

পরবর্তী

অভিমানে ক্রিকেট ছেড়ে ফ্রিল্যান্সার

পরবর্তী
শায়লা শারমিন

অভিমানে ক্রিকেট ছেড়ে ফ্রিল্যান্সার

কৃষক

আন্দোলনরত ভারতীয় কৃষকরা পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT