চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চমকে দিলেন নওয়াজ, এমিতে বাড়ছে ভারতের কদর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

মার্কিন টেলিভিশন দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার হলো এমি অ্যাওয়ার্ডস। যেখানে টেলিভিশন কিংবা ওয়েব সিরিজের শ্রেষ্ঠ কনটেন্ট গুলোকেই বেছে নেয়া হয়ে থাকে। এদিক থেকে গেল কয়েক বছরে ভারতীয় বিভিন্ন কনটেন্টের ব্যাখ্যা যেমন পাল্টে গেছে, ঠিক তেমনি পাল্টেছে সিনেমার প্রেক্ষাপটও।

নিজেদের সেই অসাধারণ পারদর্শিতার পরিচয় দিয়েই এবছর এমি অ্যাওয়ার্ডস এর তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছে ভারতীয় তিনটি ছবি ও সিরিজ।

এবছর সেরা অভিনেতার জন্য মনোনয়ন পেয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। পাশাপাশি বীর দাস মনোনীত হয়েছেন কমেডি বিভাগে। সঙ্গে সুস্মিতা সেন অভিনীত ওয়েব সিরিজ ‘আরিয়া’ সেরা ড্রামা সিরিজ বিভাগে প্রথম চারটি ছবির মধ্যে নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

মূলত নেটফ্লিক্সের সিনেমা ‘সিরিয়াস ম্যান’-এর জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকী। ২০১০-এ প্রকাশিত মানু জোসেফের ‘সিরিয়াস ম্যান’ উপন্যাস অবলম্বনেই পরিচালক সুধীর মিশ্র এই ছবিটি পরিচালনা করেন।

এই ছবিতে দেখানো হয়েছে সমাজের জাতিভেদ প্রথা। আর সেই জাতিভেদের বিরুদ্ধেই ছবির মাধ্যমে সচেতনতা গড়তেই বার্তা দিতে চেয়েছেন পরিচালক সুধীর মিশ্র।

Reneta

অন্যদিকে, সুস্মিতা সেন অভিনীত ডিজনি প্লাস হটস্টারের ‘আরিয়া’ সিরিজের পরিচালনা করেছেন রাম মাধবনী। সেরা ড্রামা সিরিজ বিভাগে প্রথম চারটি ছবির মধ্যে নির্বাচিত হয়েছে ‘আরিয়া’। এই বিভাগে সুস্মিতা সেনের ‘আরিয়া’ ছাড়াও বাকি যে তিনটি মনোনীত ছবি সেগুলো হল, চিলির ‘এল প্রেসিডেন্টে’, ইজরায়েলের ‘তেহেরান’ এবং ইংল্যান্ডের জনপ্রিয় ‘দেয়ার সি গোজ সিজন টু’। আরিয়া নিজেও জনপ্রিয় ডাচ ছবির রিমেক। ডাচ ক্রাইম থ্রিলার ‘পেনোজা’ থেকেই রিমেক করা হয়েছে ‘আরিয়া’।

এছাড়াও ‘বীর দাস: ফর ইন্ডিয়া’ মনোনীত হয়েছে কমেডি বিভাগে। যেখানে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে জনপ্রিয় ফ্রেঞ্চ শো ‘কল মাই এজেন্ট’, ইংল্যান্ডের ‘মাদারল্যান্ড: ক্রিসমাস স্পেশাল’, এবং কলম্বিয়ার ‘প্রমিসেস দ্য কাম্পানা’র সঙ্গে।

এই নিয়ে বেশ কয়েকবার আন্তর্জাতিক স্তরে মনোনয়ন পেয়েছে ভারতীয় সিনেমা ও তারকারা। তবে দেখার বিষয় এবার পুরস্কারের ঝুলি কিছু আসে কিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়াএমিএমি অ্যাওয়ার্ডসনওয়াজউদ্দিন সিদ্দিকীনেটফ্লিক্সলিড বিনোদনসুস্মিতা সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT