শিল্প সাহিত্য

চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কার পেলেন ফরিদুর রেজা সাগর

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য চন্দ্রাবতী একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ২০১৯ পেলেন শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর ও কাইজার চৌধুরী।

বাংলা একাডেমিতে আয়োজিত চন্দ্রাবতী আন্তর্জাতিক বাংলা শিশুসাহিত্য উৎসবে এই দুই লেখকের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্টজনেরা।

দেশ বিদেশের শিশুসাহিত্যিকদের সমাগমে শুরু হয় চন্দ্রাবতী আন্তর্জাতিক বাংলা শিশুসাহিত্য উৎসব ২০১৯। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে বাংলা একাডেমির আব্দুল সাহিত্য বিশারদ মিলনায়তনে দুদিনের এ উৎসব নিয়ে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর ও কাইজার চৌধুরীর হাতে তুলে দেয়া হয় চন্দ্রাবতী একাডেমি শিশুসাহিত্য পুরস্কার ২০১৯।

আয়োজনে মোড়ক উন্মোচন করা হয় দু’শ বছরের শিশুসাহিত্যের সেরা লেখা নিয়ে শিশুসাহিত্যিক ফারুক হোসেন সম্পাদিত সংকলন ‘সেরাদের সেরা লেখা’র।

চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কার পেলেন ফরিদুর রেজা সাগরশিশুদের বিশ্বসাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং জ্ঞানের বিকাশে এ ধরণের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আলোচকেরা।

বিষয়:শিশুসাহিত্য পুরস্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…