বাংলাদেশ

চন্দ্রাবতী একাডেমি শিশুসাহিত্য পুরস্কার পেলেন শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর ও কাইজার চৌধুরী

চন্দ্রাবতী একাডেমি শিশুসাহিত্য পুরস্কার পেলেন শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর ও কাইজার চৌধুরী

চন্দ্রাবতী একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৯ পেলেন দেশের খ্যাতনামা শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং কাইজার চৌধুরী।

আগামী শুক্রবার বিকাল চারটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আন্তর্জাতিক বাংলা শিশু সাহিত্য উৎসবে খ্যাতিমান দুই শিশু সাহিত্যিকের হাতে পুরষ্কার তুলে দিবেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আগামী শুক্র ও শনিবার দু’দিন ব্যপী উৎসবে বিভিন্ন অধিবেশনে প্রবন্ধ পাঠ, আলোচনা, সঙ্গীতানুষ্ঠান এবং ছাড় কবিতা আবৃত্তির মাধ্যমে শিশু সাহিত্যের একটি রূপরেখা উপস্থাপন করা হবে। এই উৎসবে সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

দুই’শ বছরের শিশু সাহিত্যের সেরা লেখা নিয়ে ফারুক হোসেন সম্পাদিত ও সংকলিত বই এর মোড়ক উন্মোচন করা হবে এই আয়োজনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে এবারের উৎসবটি বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে।

বিষয়:ফরিদুর রেজা সাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…