অন্যান্য খেলা

চতুর্থ হয়ে শিরিনের ‘ব্রোঞ্জ’ হাতছাড়া

চতুর্থ হয়ে শিরিনের ‘ব্রোঞ্জ’ হাতছাড়া

সেমিতে উঠে সম্ভাবনা জাগিয়েছিলেন গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে বাংলাদেশের জন্য আরেকটি পদক জয়ের। কিন্তু সেমিতে আটকে ওঠা হয়নি ফাইনালে। নারী কুস্তিগীর শিরিন সুলতানা ভারতীয় প্রতিপক্ষের কাছে হেরে পরে হারিয়েছেন ব্রোঞ্জও।

শুক্রবার কারারা স্পোর্টস গ্রাউন্ডে নারীদের ৬৮ কেজি কুস্তি ডিসিপ্লিনে কেনিয়ার লিলিয়ান এন্থিগাকে হারিয়ে সেমিফাইনালে ওঠেন শিরিন। যেখানে প্রতিপক্ষ ছিলেন কানাডার ড্যানিয়েলা লোপেজ। কানাডীয় প্রতিপক্ষের কাছে ১০-০ পয়েন্টে হারেন শিরিন।

পরে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে ভারতের দিব্যা কাকরানের কাছেও পেরে ওঠেননি শিরিন। ‘ভিক্টরি বাই ফলসে’ ৪ পয়েন্টে পিছিয়ে হয়েছেন চতুর্থ।

বিষয়:গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমস শিরিন সুলতানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…