ঢাকা সিটির নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে চতুর্থ দিনের মতো প্রচারণায় নেমেছেন বেগম খালেদা জিয়া। রাজধানীর রামপুরা-বাড্ডা এলাকায় প্রচারণা চালাচ্ছেন তিনি। প্রচারণায় বিএনপির সিনিয়র নেতারাও তার সাথে রয়েছেন।
প্রচারণার তৃতীয় দিন সোমবার কারওয়ান বাজারে তার গাড়িবহরে হামলা হয়। দ্বিতীয় দিন উত্তরায় তাকে কালো পতাকা দেখায় ছাত্রলীগ।
এর আগে পহেলা বৈশাখে নয়াপল্টনে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থীদের হয়ে ভোট চান বিএনপি চেয়ারপার্সন।







