ডা. শাহাদত হোসেনকে সভাপতি এবং আবুল হাসেম বকরকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত কমিটি অনুমোদন করেছেন। তবে কমিটির পরিধি কত সদস্য বিশিষ্ট তা এখনও জানানো হয়নি।
দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।









