বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ২বছরের বহিস্কৃত ছাত্র আব্দুল্লাহ আল কায়ছারকে পরীক্ষা দেয়ার সুযোগ না দেয়ায় ছাত্রলীগ কর্মীরা সাংবাদিকতা বিভাগ ঘেরাও করলে  পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

একপর্যায়ে ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে বিক্ষোভ করে এবং শার্টল ট্রেনের হোস পাইপ কেটে দেয়।  এ কারণে বিশ্ববিদ্যালয়ের শার্টল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ক্যাম্পাসে  চলছে উত্তেজনা।  বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়:ছাত্রলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…