চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে বিমানের সিটের নিচ থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২০
অপরাধ, অর্থনীতি
A A

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ আটক করেছে বিমানবন্দর কাস্টমস টিম। যার বর্তমান বাজার মূল্য সাড়ে ১১ কোটি টাকা।

বৃহস্পতিবার সকালে এ স্বর্ণবার আটক করা হয়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মুনোয়ার মুরসালিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান: সকাল ৭টা ৫ মিনিটে দুবাই হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি-১৪৮ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এতে স্বর্ণ রয়েছে বলে গোপন সংবাদ ছিল। বিমান অবতরণের পর সকল যাত্রী নেমে যায়। পরে সকাল সাড়ে ৮টায় বিমানবন্দর কাস্টমস টিম বিমানটি রামেজিং (বিশেষ তল্লাশি) শুরু করে।

Banglabid

তল্লাশিতে বিমানের তিনটি সিটের নিচ থেকে ৮টি কালো টেপ দিয়ে মোড়ানো বান্ডিল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বিমান বন্দরের কাস্টমস টিম ও বন্দরে কর্মরত অন্যান্য সংস্থার উপস্থিতিতে বান্ডিলগুলো খুলে পরীক্ষা করা হয়।

এতে দেখা যায়, প্রতিটি বান্ডিলে ২০ পিস করে মোট ১৬০ পিস ২৪ ক্যারেট বিশুদ্ধ স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম হিসাবে ১৮ কেজি ৭২ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ১১ কোটি টাকা।

মুনোয়ার মুরসালিন জানান: বিমানবন্দর কাস্টমস টিম চোরাচালান প্রতিরোধ করে চোরাকারবারিদের সর্তক বার্তা দিচ্ছে। সরকারি রাজস্ব সুরক্ষা ও রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় কাস্টমস সর্বদা তৎপর ও জাগ্রত।

Reneta

বিমানবন্দর কাস্টমস জানিয়েছে, এর আগে ১ অক্টোবর বাংলাদেশ বিমানের মাধ্যমে আগত এক যাত্রীর কাছ থেকে ৮২ পিস স্বর্ণ আটক করা হয়, যার ওজন ৯ কেজি ৫৯৪ গ্রাম ও  বাজার মূল্য ৫ কোটি ৭৪ লাখ টাকা। বিমানবন্দর কাস্টমস টিম চলতি মাসের ১৫ তারিখের মধ্যে মোট ২৮ কেজি ৩১৪ গ্রাম স্বর্ণ আটক করে, যার বাজার মূল্য প্রায় ১৬ কোটি ৯৪ লাখ টাকা। অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে পণ্য পরিবহনের দায়ে একজনকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সকল প্রকার করফাঁকি দিয়ে, মানিলন্ডারিং করে অবৈধভাবে পণ্য আমদানি রুখতে কাস্টম কর্তৃপক্ষ বিশেষভাবে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বর্ণ আটক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চালের বাজার ঠিক রাখতে সীমিত পরিসরে আমদানি: কৃষিমন্ত্রী

পরবর্তী

চাচা শ্বশুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুন

পরবর্তী

চাচা শ্বশুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুন

হল মালিকরা একজোট, বড় পর্দায় আসছে না সুশান্তের শেষ ছবি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT