জেলা প্রশাসকের আশ্বাসে চট্টগ্রামে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করে আগামীকাল সোমবার থেকে ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।
রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেনর সাথে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন তারা।
বিকেলে চট্টগ্রামের ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিনিধিরা জেলা প্রশাসকের সাথে দেখা করেন। এ সময় তারা নিরাপদ সড়কের দাবিতে প্রস্তাবিত ৯ দফা দাবি তুলে ধরেন এবং ধারাবাহিকভাবে তা বাস্তবায়নের দাবি জানান তারা।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেনও শিক্ষার্থীদের এ দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সোমবার থেকে আর রাজপথে অবস্থান নেবেন না জানিয়ে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার ঘোষণা দেন।







