চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদ সড়কের দাবি সমর্থনে জাবি ছাত্রলীগের লিফলেট বিতরণ

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৫:২৪ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৮
শিক্ষা
A A

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে সরকারের পক্ষ থেকে দলীয় (আওয়ামী লীগ) লিফলেট বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় ক্ষমতাসীন এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের আন্দোলন ছেড়ে ঘরে ফিরে যেতে অনুরোধ জানানো হয়।

রোববার দিনব্যাপী ক্যাম্পাসের পরিবহন চত্বর, শহীদ মিনার, মুরাদ চত্বর, কেন্দ্রীয় গ্রন্থাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা এবং সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়।

তাদের লিফলেটে শিক্ষার্থীদের ৯ দফা দাবির বিপরীতে সরকারের পক্ষ থেকে ১১টি দাবি বাস্তবায়ন করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।

লিফলেট বিতরণের সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘শিক্ষার্থীরা আন্দোলনে যে যৌক্তিক দাবিগুলো তুলেছিল সরকার তাদের সকল দাবিই মেনে নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দাবিসমূহ অতি দ্রুত পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন। আশা করি আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষা জীবনের স্বাভাবিক পরিবেশে ফিরে যাবে।’

সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বলেন, ‘সরকারে পক্ষ থেকে শিক্ষার্থীদের যে ৯ দফা দাবি মেনে নেওয়া হয়েছে সে সম্পর্ক সচেতনতা তৈরির লক্ষ্যে ছা্ত্রলীগের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে। নিরাপদ সড়কের বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপগুলোই শিক্ষার্থী-অভিভাবকের জানানোর চেষ্টা করছি।’

কোন প্রকার গুজবে কান দিয়ে শিক্ষার্থীরা যেনো আন্দোলনে চলে না আসে ছাত্রলীগের পক্ষ থেকে সেই আহ্বান জানানো হয় ।

এর আগে নিরাপদ সড়কের দাবিতে রোববার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা একসাথে জড়ো হয়ে পরিবহন চত্বরে অবস্থান নিলেও কোনো প্রকার হামলা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ট্যাগ: ছাত্রলীগনিরাপদ সড়কের দাবিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তালিকাভুক্ত শিল্পীদের প্রতি শিল্পী সংঘের অনুরোধ

পরবর্তী

আবু হায়দারের জরিমানা-ডিমেরিট

পরবর্তী

আবু হায়দারের জরিমানা-ডিমেরিট

নওশাবার চার দিনের রিমান্ড মঞ্জুর

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT