চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের ওপর হামলা: সেই হেলমেটধারীদের নিয়ে যা বলছে পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৮
অপরাধ
A A

মাস তিনেক আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থী আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হেলমেটধারী হামলাকারীরা এখনো ধরা পড়েনি।

অথচ মাত্র সাতদিনের মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের ওপর হামলাকারী হেলমেটধারীদের গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের  কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলামকে তা নিয়ে প্রশ্ন করা হয়েছি।

বেসরকারি টেলিভিশনের একজন সাংবাদিক প্রশ্ন করেন, ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে সাংবাদিকদের ওপর হামলার হেলমেট পড়ে যারা হামলা করেছিল, তাদের কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না?

সিটিটিসি প্রধানকে উদ্দেশ্য ওই সাংবাদিক বলেন, যারা হেলমেট পড়ে মুখ ঢেকে নাশকতা করেছে তাদের শনাক্ত করে গ্রেপ্তারের সক্ষমতা দেখানোর জন্য আপনাদের ধন্যবাদ। তবে চলতি বছর ৫ আগস্ট একই ঘটনা ঘটেছিল, যেখানে সাংবাদিকদের হেলমেট পড়ে লাঠি দিয়ে পিটিয়েছে কয়েকজন যুবক। তারা এখনো ঢাকা কলেজে রাজনীতি করছে। তাদের কেন ধরা হচ্ছে না? নাকি পুলিশের ওপর হামলা হয়েছে দেখে তাদের ধরা হয়েছে, সাংবাদিকদের ওপর হামলা হয়েছে বলে পুলিশ আগ্রহ দেখাচ্ছে না?

জবাবে মনিরুল ইসলাম বলেন, আমরা (পুলিশ) ফৌজদারি অপরাধকে অপরাধ হিসেবেই দেখি। এ ঘটনার তদন্ত চলছে, দোষীদের গ্রেপ্তার করা হবে।

চলতি বছরের ৫ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় রাজধানীর সিটি কলেজের সামনে হেলমেট ও মুখে কাপড় বেঁধে সাংবাদিকদের ওপর হামলা চালায় ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের সদস্য।

হামলায় বার্তা সংস্থা এপির ফটোসাংবাদিক এএম আহাদ, জনকণ্ঠের জাওয়াদ, বণিক বার্তার পলাশ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আহমেদ দীপ্তসহ বেশ কয়েকজন আহন হন।

এ ঘটনার পর থানায় পুলিশের পক্ষ থেকে কোন মামলা না নেয়া হলেও বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আহত সাংবাদিকদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন।

দলীয় মনোনয়নপত্র সংগ্রহের মধ্যেই গত বুধবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দুটি গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেয়া হয়।

সেই ঘটনায় পুলিশ এক সপ্তাহের মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে।

ট্যাগ: নিরাপদ সড়কের দাবিলিড নিউজশিক্ষার্থী আন্দোলনহেলমেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষতিপূরণ মামলায় ভারতের কাছে হারল পাকিস্তান

পরবর্তী

মনোনয়ন দৌড়ে কেন আলোচনায় তারা

পরবর্তী
মনোনয়ন

মনোনয়ন দৌড়ে কেন আলোচনায় তারা

টাঙ্গাইলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অবরুদ্ধ ক্যামেরাপার্সন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT