চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে চালু হতে যাচ্ছে প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার

চৌধুরী ফরিদ চৌধুরী ফরিদ
৬:৩৬ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

চট্টগ্রামে চালু হতে যাচ্ছে দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এর উদ্বোধন করবেন। উদ্যোক্তারা জানিয়েছেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি দেশের ব্যবসা বাণিজ্যে বড় ভূমিকা পালন করবে।

উদ্যোগটি চট্টগ্রাম চেম্বার অব কমার্সের। বিপণনের জন্য দেশের উৎপাদিত সব পণ্য থাকবে একই ছাদের নিচে। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সোয়া ২শ’ কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছে এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এরইমধ্যে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড অ্যাসোসিয়েশনের সনদও নিয়েছেন এর উদ্যোক্তারা।

চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ এমপি বলেন,‘এটাকে অর্থনৈতিক সমৃদ্ধির একটি নিদর্শন হিসেবে দেখা হয়। আপনি নিউইয়র্ক, টোকিও, প্যারিস পৃথিবীর সকল বড় বড় শহরে ওয়াল্ড ট্রেড সেন্টার পাবেন।’ 

২৪ তলার এই ট্রেড সেন্টারে থাকছে ৫ তারকা মানের হোটেল, হেলিপ্যাডসহ হেলিকপ্টার সুবিধা, ৪০ হাজার বর্গ ফুটের পণ্য প্রদর্শনী কেন্দ্র, বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স হল ছাড়াও সকল সুবিধা।

এরইমধ্যে দেশের নাম করা ১শ’ ৩২টি প্রতিষ্ঠান পণ্য প্রদর্শনী কেন্দ্র বরাদ্দ নিয়েছে। ব্যবসায়ীদের আশা, এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বসেই আন্তর্জাতিক বাজারে সরাসরি সম্পৃক্ত হবার সুযোগ পাবেন তারা।

তারা বলছে,‘চট্টগ্রাম চেম্বারের এ উদ্যোগ দেশের আর কোথাও নেই। এর ফলে আমাদের ব্যবসা আরও তরান্বিত হবে। আমাদের গার্মেন্স ব্যাবসা আরও ভালো হবে।’

Reneta

চট্টগ্রাম চেম্বারের শতবর্ষপূর্তি উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে ৫ দিনের কর্মসূচি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘এই ছবির চিত্রনাট্য নিয়ে আমি প্রায় ২০ বছর কাজ করেছি’

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা আসতে পারে শুক্রবার

জুলাই ২৩, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ

রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে যা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

 দিল্লীতে ১৬টি মেট্রো স্টেশন বন্ধ: সমাধান না হলে হস্তক্ষেপ করবেন প্রধান বিচাপতি 

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT